শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
দেশজুড়ে আজকের আবহাওয়া যেমন থাকবে জানাল অধিদপ্তর ফোনে কোরআন তিলাওয়াত চালিয়ে ঘুমিয়ে পড়লে কি গুনাহ হবে? অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা করল ওপেনএআই আজ ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচিসহ যেসব আয়োজন বিএনপি-আ.লীগ দফায় দফায় ধাওয়া-পালটাধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ মহাকাশে ইকবালের কবিতা আবৃত্তি, ভারত-পাকিস্তানের ইতিহাসে মিলের সুর সানারপাড়ে যাত্রীবেশে বাসে আগুন, প্রাণে বাঁচলেন ১৬ যাত্রী আগামীকাল সকাল ৭টা থেকে বিকেল ৪টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় টানা ৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরের বাসিন্দারা নতুন সিম ছাড়াই ৫জি ব্যবহার করা যাবে যেভাবে
সংগঠন

নির্বাচনে থাকা না থাকা প্রার্থীর 'নিজস্ব ব্যাপার', দায় নিবে না সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ১৭রেরাই ডিসেম্বর ২০২৫ ১২:২১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
নির্বাচনে থাকা না থাকা প্রার্থীর 'নিজস্ব ব্যাপার', দায় নিবে না সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
📷 নির্বাচনে থাকা না থাকা প্রার্থীর 'নিজস্ব ব্যাপার', দায় নিবে না সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মাসুদুজ্জামানের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণাকে তাঁর ‘একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে নারায়ণগঞ্জের বিকেএমইএ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
‘নিরাপত্তা’ অজুহাত ও উপদেষ্টার মন্তব্য:
গত মঙ্গলবার দুপুরে ‘নিরাপত্তাজনিত শঙ্কা’র কথা উল্লেখ করে নির্বাচন থেকে সরে দাঁড়ান বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান। এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
“নারায়ণগঞ্জে যিনি নির্বাচন করবেন না, সেটা তার ব্যক্তিগত ইচ্ছা। কে নির্বাচন করবে আর কে করবে না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এ বিষয়ে আমাদের বলার মতো কিছু নেই।”
নিরাপত্তাহীনতার অভিযোগ প্রসঙ্গে তিনি পাল্টা উদাহরণ দিয়ে বলেন, “নিরাপত্তা তো একটা বড় ধরনের শব্দ। আপনারা (সাংবাদিকরা) তো সবাই আজ এখানে এসেছেন। আপনারাও তো বলতে পারতেন নিরাপত্তা সংকট আছে, আসব না। উনি কেন নির্বাচন করবেন না—সেটা আপনারা যারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন, তারা খোঁজ নিলে হয়তো আসল কারণ বের করতে পারবেন।”
ভারত প্রসঙ্গ:
ভারতের ভিসা আবেদন কেন্দ্র বন্ধ এবং নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরাও কিছুদিন আগে তাদের তলব করেছিলাম। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সাধারণত নিয়ম হলো—একজন তলব করলে আরেকজনও করে। এটাই স্বাভাবিক প্রক্রিয়া।”
ওসমান হাদির জন্য দোয়া কামনা:
এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির জন্য দেশবাসীর কাছে দোয়া চান। তিনি বলেন, “ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। দেশের জন্য ওনার বড় অবদান রয়েছে। আপনারা খাস দিলে দোয়া করবেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।”
গাড়ি উপহার ও অন্যান্য:
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বিকেএমইএ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে বিকেএমইএ-এর পক্ষ থেকে জেলা পুলিশ ও শিল্প পুলিশকে তিনটি করে মোট ছয়টি গাড়ি উপহার দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিন, ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক, শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান, জেলা প্রশাসক রায়হান কবির এবং জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী প্রমুখ।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন