শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সপ্তাহে একদিন উপজেলা কার্যালয়ে সরাসরি জনদুর্ভোগ শুনবেন এমপি আব্দুল্লাহ আল আমিন গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের আলোচনা সভা নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও গরু জবাই: 'আসলাম বিরিয়ানি'কে জরিমানা আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড অটোরিকশায় সামান্য ধাক্কা: সিদ্ধিরগঞ্জে চালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সিদ্ধিরগঞ্জে মহাসড়কে বাসে ডাকাতি ও চাঁদাবাজি: ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ বন্দর মুছাপুরে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ: কাঠগড়ায় আশার অনুসারীরা আওয়ামী লীগের আসামি ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত চান এমপি আব্দুল্লাহ আল আমিন চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
organization

নারায়ণগঞ্জ কলেজে উদ্যোক্তা সেমিনার নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ — প্রচারণায় প্রাণচাঞ্চল্য

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ ৯:৫১ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জ কলেজে উদ্যোক্তা সেমিনার নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ — প্রচারণায় প্রাণচাঞ্চল্য
📷 নারায়ণগঞ্জ কলেজে উদ্যোক্তা সেমিনার নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ — প্রচারণায় প্রাণচাঞ্চল্য। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ কলেজে উদ্যোক্তা সেমিনার নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ — প্রচারণায় প্রাণচাঞ্চল্য


নারায়ণগঞ্জ কলেজে আগামী “Entrepreneur Summit 2025” উদ্যোক্তা সেমিনারকে সামনে রেখে চলছে ব্যাপক প্রস্তুতি ও প্রচারণা কার্যক্রম। আগামী ১১ই নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১০টা, সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ আয়োজন।

সেমিনারটি আয়োজন করছে জাতীয় ব্যবসায়ী সংগঠন “ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)”, যারা তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং নৈতিক ব্যবসা চর্চায় উদ্বুদ্ধ করতে কাজ করছে।

IBWF সূত্রে জানা গেছে, “Entrepreneur Summit 2025”-এ নারায়ণগঞ্জ শহরের বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
সেমিনারের মূল উদ্দেশ্য — শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলা, ব্যবসা শুরু করার প্রাথমিক ধারণা দেওয়া এবং সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা শোনার সুযোগ করে দেওয়া।

এ উপলক্ষে IBWF-এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে সেমিনারে কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে —

“এই সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার সুযোগ পাবে, যা তাদের ভবিষ্যৎ নেতৃত্ব ও কর্মসংস্থানে নতুন দিগন্ত উন্মোচন করবে।”

আজ শনিবার কলেজ প্রাঙ্গণে “Entrepreneur Summit 2025”-এর প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শিক্ষার্থীদের হাতে লিফলেট বিতরণ, ব্যানার প্রদর্শন ও সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়।
কলেজের শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে।

একজন অনার্স শিক্ষার্থী বলেন,

“এ ধরনের সেমিনার আমাদের জন্য নতুন দিক উন্মোচন করবে। উদ্যোক্তা হওয়ার স্বপ্ন এখন আরও বাস্তব মনে হচ্ছে।”

IBWF নারায়ণগঞ্জ সিটি এন্টারপ্রেনার সেক্রেটারি মর্তুজা রেজা খোকন জানান,

“আমরা চাই তরুণ প্রজন্ম শুধু চাকরির দিকে না তাকিয়ে নিজে কিছু তৈরি করুক। তাদের সৃজনশীল চিন্তা, নেতৃত্বগুণ ও আত্মনির্ভরতা গড়ে তুলতেই এই সেমিনারের আয়োজন।”

তিনি আরও বলেন,

“নারায়ণগঞ্জ কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা কার্যক্রম সফলভাবে চলছে। শিক্ষার্থীদের আগ্রহ দেখে আমরা আশাবাদী।”

আগ্রহী শিক্ষার্থীদের গুগল ফর্মের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে হবে। https://forms.gle/7Ybrepuy6GyJkWHq7
আয়োজকদের পক্ষ থেকে শিগগিরই রেজিস্ট্রেশন লিংক কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে সরবরাহ করা হবে।

নারায়ণগঞ্জ কলেজে উদ্যোক্তা সেমিনারকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ও আগ্রহ দেখা দিয়েছে। স্থানীয় শিক্ষাবিদ

Words: 316 | Characters: 2361

 

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন