রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
শেখ হাসিনাকে ফিরতে হলে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই আসতে হবে: দুলু অস্তিত্বের সংকটে জাতীয় পাখি দোয়েল, হারিয়ে যাচ্ছে চিরচেনা সুর বার্নাব্যুতে আলাভেসের কাছে ২–১ গোলে হারল রিয়াল মাদ্রিদ বাংলাদেশে এলো র‌্যাংগসএক্সের আরএক্স ইলেকট্রিক স্কুটার, এক চার্জে চলবে ১০০ কিমি পরিবারের বড় সন্তান হলেই কি রোগের ঝুঁকি বাড়ে? নতুন গবেষণায় যা জানা গেল মিরপুরে স্থায়ীভাবে অমর হতে যাচ্ছেন মুশফিকুর রহিম অশ্রু ও রক্তে লেখা ২৯ নভেম্বর: বক্তাবলী গণহত্যার শোকগাথা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবহারিক পরীক্ষা নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শিক্ষার্থীদের হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি, অল্পের জন্য রক্ষা সৌদি আরবে এক সপ্তাহে ৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
রাজনীতি

শেখ হাসিনাকে ফিরতে হলে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই আসতে হবে: দুলু

Reporter
Narayanganj Voice ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
শেখ হাসিনাকে ফিরতে হলে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই আসতে হবে: দুলু
📷 শেখ হাসিনাকে ফিরতে হলে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই আসতে হবে: দুলু। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারত-বাংলাদেশের বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ফিরতে হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারত-বাংলাদেশের বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ফিরতে হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, বিচার চলাকালে শেখ হাসিনা দেশে ফেরেননি। ভবিষ্যতে ফিরতে চাইলে তাঁকে প্রচলিত আইন ও চুক্তির পথ অনুসরণ করতে হবে।

শনিবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, দলটির কর্মকাণ্ডে কোনো পরিবর্তন দেখা যায়নি। তিনি আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী ও মাফিয়া’ দল হিসেবে আখ্যায়িত করেন।

অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, উজানে একতরফাভাবে পানি প্রত্যাহারের কারণে ভাটির অঞ্চলে মরুকরণ সৃষ্টি হলে বাংলাদেশ তা মেনে নেবে না। নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী জানান, এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। প্রতিবেদন পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিস্তা পাড়ের মানুষের জন্য শিগগিরই ইতিবাচক খবর আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক ও সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) আমসা আমিন, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসেন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুল রহমান হাসিবসহ প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Author

Narayanganj Voice ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন