শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
লার্নার লাইসেন্স দিয়ে মোটরসাইকেল চালানো যাবে? নতুন নিয়ম জানুন নোবিপ্রবিতে হরিজন কোটার সনদে অনিয়মের সত্যতা পেল তদন্ত ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, জরিমানা ১ হাজার ইউরো ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি, কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন ছুটি? রাশিয়ার কামচাটকায় ৬.৭ মাত্রার ভূমিকম্প অনলাইনে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম (আপডেট) বাইক স্টার্ট নিচ্ছে না? মেকানিকের কাছে যাওয়ার আগে এই ৭টি বিষয় পরীক্ষা করবেন মার্কিন ভিসা সাক্ষাৎকারে আর্থিক সামর্থ্যের প্রমাণ চাইল দূতাবাস টাকা ছাড়াই VPN ব্যবহার করবেন যেভাবে, আছে আনলিমিটেড ডেটার সুবিধাও ঘরে বসেই পছন্দের নম্বরসহ টেলিটক সিম অর্ডার করার সুযোগ,দাম কত?
আন্তর্জাতিক

রাশিয়ার কামচাটকায় ৬.৭ মাত্রার ভূমিকম্প

Reporter
Narayanganj Voice ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ৯:০৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
রাশিয়ার কামচাটকায় ৬.৭ মাত্রার ভূমিকম্প
📷 রাশিয়ার কামচাটকায় ৬.৭ মাত্রার ভূমিকম্প। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা অঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্

রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা অঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় দুপুর ১টা ১৫ মিনিটে কামচাটকা অঞ্চলের ইয়েলিজোভো এলাকার কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়।

সংস্থাটির প্রাথমিক হিসাব অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১৮৮ দশমিক ৪ কিলোমিটার গভীরে। এর উপকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৫৩ দশমিক ৭২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১৫৮ দশমিক ০৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল গভীর হওয়ায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। এ ছাড়া এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

Author

Narayanganj Voice ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন