শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বাইক স্টার্ট নিচ্ছে না? মেকানিকের কাছে যাওয়ার আগে এই ৭টি বিষয় পরীক্ষা করবেন মার্কিন ভিসা সাক্ষাৎকারে আর্থিক সামর্থ্যের প্রমাণ চাইল দূতাবাস টাকা ছাড়াই VPN ব্যবহার করবেন যেভাবে, আছে আনলিমিটেড ডেটার সুবিধাও ঘরে বসেই পছন্দের নম্বরসহ টেলিটক সিম অর্ডার করার সুযোগ,দাম কত? দক্ষিণ কোরিয়ার ডাক বিভাগে সাইবার হামলা, ফাঁস ১ লাখের বেশি গ্রাহকের তথ্য ট্রাম্পের প্রভাব থেকে দূরে থাকতে ইরাককে ইরানের সতর্কতা গাজায় ভয়াবহ ঝড়ের শঙ্কা, বিপদে ১৩ লাখ ফিলিস্তিনি ফ্রি রাউটারসহ বাংলালিংক ওয়াইফাই অর্ডার করার নিয়ম ও মাসিক খরচ অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত মুশফিকের ম্যানুয়াল গিয়ারবক্সে ফিরল Golf GTI! ৩২৫ পিএসের ইঞ্জিন তৈরি হবে ১,৯৭৬টি
আন্তর্জাতিক

মার্কিন ভিসা সাক্ষাৎকারে আর্থিক সামর্থ্যের প্রমাণ চাইল দূতাবাস

Reporter
Narayanganj Voice ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ৮:২২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
মার্কিন ভিসা সাক্ষাৎকারে আর্থিক সামর্থ্যের প্রমাণ চাইল দূতাবাস
📷 মার্কিন ভিসা সাক্ষাৎকারে আর্থিক সামর্থ্যের প্রমাণ চাইল দূতাবাস। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
যুক্তরাষ্ট্রের অনভিবাসী ভিসার আবেদনকারীদের ভ্রমণের সব খরচ বহনের মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্যের প্রমাণ সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ভিসা সাক্ষাৎকারের সময় এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজ

যুক্তরাষ্ট্রের অনভিবাসী ভিসার আবেদনকারীদের ভ্রমণের সব খরচ বহনের মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্যের প্রমাণ সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ভিসা সাক্ষাৎকারের সময় এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় এ পরামর্শ জানায় দূতাবাস।

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নিজের যাবতীয় খরচ বহনের সক্ষমতা রয়েছে—এমন প্রমাণ আবেদনকারীদের কাছে থাকতে হবে। একই সঙ্গে ভ্রমণের সময় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে কিংবা জরুরি চিকিৎসার প্রয়োজন পড়লে সেই ব্যয় বহনের সামর্থ্যও থাকতে হবে।

দূতাবাস আরও জানায়, ভিসা সাক্ষাৎকারের জন্য যথাযথ প্রস্তুতি নিয়ে আসা জরুরি। যুক্তরাষ্ট্রে প্রবেশের পর জীবনযাপনের জন্য সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন হবে না, এমন আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Author

Narayanganj Voice ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন