শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কৃষক কার্ডের দ্বিতীয় ধাপ শুরু ২ ডিসেম্বর, পাবেন যেসব এলাকার কৃষক জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে জাতিসংঘের বিশেষ দূতকে ঢুকতে দিল না কোস্টারিকা জমির ওয়ারিশ সনদ করতে কোথায় যাবেন, কী লাগবে? হোন্ডা এসপি১৬০ নাকি শাইন ১০০, আপনার জন্য কোনটি সেরা? বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাকি ৩ দিন কৃষি খাতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার টিভিএস জুপিটার বিক্রি ১ লাখ ৬৫ হাজার, কমেছে রাইডারের বিক্রি জুনিয়র বৃত্তি পরীক্ষার শিক্ষার্থীদের নতুন নির্দেশনা দিল শিক্ষা বোর্ড গ্রাহকদের চাহিদা বুঝতে অফিস ছেড়ে মাঠে গ্রামীণফোনের কর্মীরা ভোটার আইডি কার্ডের জন্ম তারিখ সংশোধনে কত দিন সময় লাগে?
আন্তর্জাতিক

জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে জাতিসংঘের বিশেষ দূতকে ঢুকতে দিল না কোস্টারিকা

Reporter
Narayanganj Voice ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ২৭রেরাই নভেম্বর ২০২৬ ৬:৪১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে জাতিসংঘের বিশেষ দূতকে ঢুকতে দিল না কোস্টারিকা
📷 জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে জাতিসংঘের বিশেষ দূতকে ঢুকতে দিল না কোস্টারিকা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজকে দেশে প্রবেশের অনুমতি দেয়নি কোস্টারিকা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিজের আটকের ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে অভ

জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজকে দেশে প্রবেশের অনুমতি দেয়নি কোস্টারিকা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিজের আটকের ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন তিনি।

কোস্টারিকার পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ায় দেশটির আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে বাদিয়া বলেন, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের আইনি ব্যবস্থার বিধান কঠোরভাবে প্রয়োগ করে।

২০২২ সালে জাতিসংঘের মানবাধিকার পরিষদ ফ্রানচেসকা আলবানিজকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয়। জাতিসংঘের অন্যান্য স্বাধীন বিশেষজ্ঞের মতো তিনিও সংস্থাটির আনুষ্ঠানিক প্রতিনিধি নন; বরং স্বাধীনভাবে দায়িত্ব পালন করেন।

একাডেমিক ও মানবাধিকারবিষয়ক কাজের স্বীকৃতিস্বরূপ কোস্টারিকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করতে দেশটিতে যাওয়ার কথা ছিল আলবানিজের।

গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেওয়া এবং ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও অন্যান্য যুদ্ধাপরাধের অভিযোগ তুলে ধরায় দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে রয়েছেন তিনি। ইসরায়েল ও দেশটির মিত্রদের পাশাপাশি যুক্তরাষ্ট্রও তাঁর বক্তব্যের কঠোর সমালোচনা করেছে।

Author

Narayanganj Voice ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন