বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জের বন্দরে ২৯টি পূজামণ্ডপে নগদ অর্থ ও চাল বিতরণ শীতলক্ষ্যা নদীতে কনটেইনার পোর্ট নির্মাণের উদ্যোগ বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও বিস্কুট বিতরণ আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পরই অ্যাকশন: মধ্যরাতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি কাজল গ্রেপ্তার ৫০ ঘণ্টায় তিন খুনে রক্তাক্ত বন্দর, চারজন গ্রেপ্তারেও কাটছে না আতঙ্ক; প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান নাসিক সাবেক মেয়র আইভীর নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার
মহানগর

নারায়ণগঞ্জের বন্দরে ২৯টি পূজামণ্ডপে নগদ অর্থ ও চাল বিতরণ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৭রেরাই:৩০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জের বন্দরে ২৯টি পূজামণ্ডপে নগদ অর্থ ও চাল বিতরণ
📷 নারায়ণগঞ্জের বন্দরে ২৯টি পূজামণ্ডপে নগদ অর্থ ও চাল বিতরণ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ২৯টি পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। এর অংশ হিসেবে মোট ৬০০ কেজি চাল ও ১ লাখ ৪৫ হাজার টাকা বিতরণ করা হয়। পাশাপাশি প্রতিটি মণ্ডপের নিরাপত্তা ও জরুরি যোগাযোগের সুবিধার্থে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোন নম্বর সংবলিত পিভিসি ব্যানার দেওয়া হয়েছে।

​বুধবার (১৪ অক্টোবর) সকালে বন্দর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে এসব সহায়তা ও সামগ্রী তুলে দেওয়া হয়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলার ২৯টি পূজামণ্ডপের প্রতিটির জন্য নগদ অর্থ ও চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া পূজার দিনগুলোতে যেকোনো জরুরি প্রয়োজনে দ্রুত যোগাযোগের বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোন নম্বর সংবলিত একটি করে পিভিসি ব্যানার সরবরাহ করা হয়।

​বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন