বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জের বন্দরে ২৯টি পূজামণ্ডপে নগদ অর্থ ও চাল বিতরণ শীতলক্ষ্যা নদীতে কনটেইনার পোর্ট নির্মাণের উদ্যোগ বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও বিস্কুট বিতরণ আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পরই অ্যাকশন: মধ্যরাতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি কাজল গ্রেপ্তার ৫০ ঘণ্টায় তিন খুনে রক্তাক্ত বন্দর, চারজন গ্রেপ্তারেও কাটছে না আতঙ্ক; প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান নাসিক সাবেক মেয়র আইভীর নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার
মহানগর

শীতলক্ষ্যা নদীতে কনটেইনার পোর্ট নির্মাণের উদ্যোগ বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৭রেরাই:২৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
শীতলক্ষ্যা নদীতে কনটেইনার পোর্ট নির্মাণের উদ্যোগ বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন
📷 শীতলক্ষ্যা নদীতে কনটেইনার পোর্ট নির্মাণের উদ্যোগ বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অপরিকল্পিতভাবে কনটেইনার পোর্ট নির্মাণের উদ্যোগ বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ‘নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম’। সংগঠনটির নেতাদের আশঙ্কা, এই প্রকল্প বাস্তবায়িত হলে শহরের যানজট ও জনদুর্ভোগ চরম আকার ধারণ করবে।

​বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।

​সভাপতির বক্তব্যে মাহবুবুর রহমান ইসমাইল বলেন, শীতলক্ষ্যা নদীতে পলি জমে নাব্যতা ইতোমধ্যে অনেক কমে গেছে। এমন পরিস্থিতিতে শহরের ব্যস্ততম এলাকায় কনটেইনার পোর্ট নির্মাণের কোনো যৌক্তিকতা নেই।

​খানপুর এলাকার জনবহুল পরিবেশের কথা তুলে ধরে তিনি বলেন, “খানপুর এলাকায় জেলা প্রশাসকের ডাকবাংলো, ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও বার একাডেমি হাইস্কুল রয়েছে। পাশেই সরকারি তোলারাম কলেজ ও মহিলা কলেজসহ গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ও বহু স্থাপনা অবস্থিত। এমনিতেই এসব এলাকায় সবসময় তীব্র যানজট লেগে থাকে। এর ওপর যদি কনটেইনার পরিবহনের ট্রেইলার ও ভারী পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হয়, তবে সাধারণ মানুষের জনদুর্ভোগ চরমে পৌঁছাবে।”

​পানগাঁও কনটেইনার টার্মিনালের উদাহরণ টেনে তিনি আরও বলেন, ইতোমধ্যে পানগাঁও টার্মিনালটি প্রায় অচল অবস্থায় পড়ে রয়েছে। এমন বাস্তবতায় নতুন করে কনটেইনার পোর্ট নির্মাণের উদ্যোগ নেওয়ার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি প্রকল্পের নামে জনগণের অর্থ অপচয় ও অনিয়মের আশঙ্কাও প্রকাশ করেন।

​কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়ে মাহবুবুর রহমান ইসমাইল বলেন, নারায়ণগঞ্জে এই কনটেইনার পোর্ট নির্মাণের উদ্যোগ অবিলম্বে বাতিল করা না হলে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

​মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হাজী রমজানুর রশিদ, আবেদুর রহমান আরিফ, হাজী রুহুল আমিন, অ্যাডভোকেট শিউলি সুলতানা রুবি, ইকবাল হোসেন ও মো. মিন্টু মিয়া প্রমুখ।

​এ সময় বিভিন্ন পাড়া-মহল্লার পঞ্চায়েত ও মসজিদ কমিটির নেতা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, মানবাধিকারকর্মী, সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করে কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

​প্রতিবাদ কর্মসূচি থেকে শীতলক্ষ্যা নদীতে অপরিকল্পিত কনটেইনার পোর্ট নির্মাণের অযৌক্তিক উদ্যোগ দ্রুত বাতিল এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকল্পটি পুনর্মূল্যায়নের জোর দাবি জানানো হয়।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন