শনিবার, ২৯ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
আন্তর্জাতিক পোশাক মেলা: পোল্যান্ডে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে হাতেম নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত ৪৯ বছরের ঐতিহ্য: নবীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫ দিনব্যাপী লঙ্গরখানা ও তবারক বিতরণ নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘পুরুষ শ্রমিক যোগাযোগ অভিযান’ শুরুতে প্রস্তুতি বৈঠক ভোটার তালিকায় লিঙ্গ পরিবর্তনের আজব আবেদন! কিংকর্তব্যবিমূঢ় কর্মকর্তা তাসিনুর ৫ সেপ্টেম্বর ৬ দফার দাবিতে লংমার্চ: ডিসি-এসপি। নারায়ণগঞ্জের সাথে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ ও সমাবেশ সিদ্ধিরগঞ্জে সামারি ট্রায়ালে ১১ মাদকসেবীর সশ্রম কারাদণ্ড ও জরিমানা হেফাজতে ইসলামের জেলা ও মহানগরের নতুন কমিটি ফতুল্লায় চাঞ্চল্যকর ডাকাতি: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার
অর্থনীতি

অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাই বাংলাদেশে সৌদি আরব কোন বিনিয়োগ করবে না

Reporter
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ ভয়েস স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ৬:০০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাই বাংলাদেশে সৌদি আরব কোন বিনিয়োগ করবে না
📷 অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাই বাংলাদেশে সৌদি আরব কোন বিনিয়োগ করবে না। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

মেয়াদ স্বল্পতার কারণে অন্তর্বর্তীকালিন সরকার বিদ্যুৎ-জ্বালানি খাতে কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগ পায়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, সৌদি আরবের রাজপরিবারের একজন সদস্য বিনিয়োগ সংক্রান্ত আলোচনায় অন্তর্বর্তী সরকারের মেয়াদ স্বল্পতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই উপদেষ্টার মতে,সরকারের মেয়াদ ‘আরেকটু দীর্ঘ হলে’ কাঙ্ক্ষিত বিনিয়োগ আনা ‘সম্ভব হতো’।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকায় বিদ্যুৎ ভবনে জ্বালানি বিভাগের পাঁচটি অ্যাপ উদ্বোধন ও বিদ্যুৎ-জ্বালানি সংক্রান্ত মাস্টার প্লান নিয়ে পর্যালোচনা করেন উপদেষ্টা ফাওজুল কবির খান। বিকেলে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ-জ্বালানি উপদেষ্টা বলেন, “দুই বছরে বিদ্যুৎ জ্বালানির কোনো প্রকল্প বাস্তবায়ন করা যায় না। এই খাতে যে বিনিয়োগ দরকার ছিল যেটা আমরা পাইনি সরকারের স্বল্প মেয়াদের কারণে।”

ফাওজুল কবির খান বলেন, “আমি সৌদি আরব গেলাম। ওনাদের যে ক্রাউন প্রিন্স...তার বড় ভাইয়ের সঙ্গে দেখা করলাম...রাজ পরিবারের সদস্য। বাংলাদেশের বিদ্যুৎ-জ্বালানি খাতে ইনভেস্টের বিভিন্ন অপরচ্যুনিটির কথা বললাম। উনি আমাদের সরকারের মেয়াদ জানতে চাইলেন।”

বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে এই উপদেষ্টা আরও বলেন, “এই সরকারের মেয়াদটা আরেকটু দীর্ঘ হলে বিনিয়োগটা আসতো। আরেকটা এফএসআরইউ দরকার ছিল। কিন্তু সরকার স্বল্প মেয়াদি হওয়ার কারণে সেটা হয়নি।”

উপদেষ্টাদের সম্পদের হিসাব প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “সম্পদের হিসাব দিয়ে রেখেছি। আমার কোনো অভিলাশ নেই। আমার সম্পদ একটু বাড়তে পারে। কারণ আমার একটা গাড়ি ছিল সেটা বিক্রি করে দিয়েছি। এখন দায়িত্ব ছাড়লে আরেকটা গাড়ি কিনতে হবে। তখন সম্পদ আবার কমবে।”

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্নীতিতে যুক্ত কারো শাস্তি হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আমরা বিভিন্ন অনিয়ম চিহ্নিত করে দিয়েছি। এখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া দুর্নীতি দমন কমিশনের কাজ। আমরা একটা জাতীয় কমিটি এবং একটা ট্যারিফ কমিটি করে বেশ কিছু সুপারিশ প্রস্তুত করেছি। পরবর্তী সেই সরকার আসবে তারা এগুলো দেখবে।”

বিদেশি কোম্পানিগুলোর বকেয়া আগে পরিশোধ করা প্রসঙ্গে বিদ্যুৎ-জ্বালানি উপদেষ্টা বলেন, “অনেক বিদেশি কোম্পানি বকেয়া না দিলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল। এসব কারণে তাদের বকেয়া আগে দিতে হয়েছে।” বিগত সরকারের সময় নেওয়া বিভিন্ন বিদ্যুৎ প্রকল্পে প্রসঙ্গে তিনি বলেন, “এসব প্রকল্পের কোনোটারই ক্যাবিনেট কমিটির অনুমোদন নেওয়া হয়নি। অর্থ বিভাগ বলছে- এসব প্রকল্পের কোনো অনুমোদনই দেওয়া হয়নি।”

আদানির বিদ্যুৎ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “আদানির বিদ্যুৎ বন্ধ করে দিয়ে সরকার তার নিজের ইচ্ছার বাস্তবায়ন করছে এমন কিছু আমরা দেখাতে চাইনি। সেজন্য আমরা একটি পর্যালোচনা কমিটি করেছি। আন্তর্জাতিক চুক্তি ইচ্ছা মতো বাতিল করা যায়না।”

রোজার প্রস্তুতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “আমি দাবি করছি না যে সামনে একদম লোডশেডিং হবে না। তবে আগামীতে যেই সরকারই আসুক না কেন, একদম বিব্রতকর পরিস্থিতিতে পড়বে না বলে আমি দাবি করছি। এলপি গ্যাসের সমস্যাটি বুঝতে সরকারের কিছুটা সময় লেগে গেছে। এখন যেভাবে আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে তাতে কোনো সংকট হবে না বলে মনে করি।”

ব্রিফিংয়ে বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডেও (বিপিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিমসহ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Author

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন