বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান নাসিক সাবেক মেয়র আইভীর নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট: ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ চলমান বিদেশি অস্ত্র, গুলি ও হেরোইনসহ ফতুল্লার আলোচিত সোহেল গ্রেপ্তার ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ তারিখ ১০ নভেম্বর ।
অর্থনীতি

আন্দোলনে অচল চট্টগ্রাম বন্দর, ‘উদ্বিগ্ন’ ব্যবহারকারীরা

Reporter
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ ভয়েস স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ৬:১১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৬ মিনিট
শেয়ার করুন
আন্দোলনে অচল চট্টগ্রাম বন্দর, ‘উদ্বিগ্ন’ ব্যবহারকারীরা
📷 আন্দোলনে অচল চট্টগ্রাম বন্দর, ‘উদ্বিগ্ন’ ব্যবহারকারীরা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
টানা কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরে সৃষ্ট অচলাবস্থায় উদ্বেগ জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। এ নিয়ে বুধবার সন্ধ্যায় নগরীর আগ্রাবাদে একটি হোটেলে আন্দোলনকারীদের সঙ্গে তারা বৈঠকে বসেন। বৈঠক শেষে ব্যবহারকারীদের পক্ষে বিজিএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি এমএ সালাম সাংবাদিকদের বলেন, “আজ বসেছিলাম এবং বিশদ আলোচনা হয়েছে; প্রায় চার ঘণ্টা। আপনারা জানেন যে সামনে ইলেকশন, তিন দিনের ছুটি। ঠিক এর সাত-আট দিন পরে রমজান। রমজানের পণ্যগুলো কীভাবে ডেলিভারি হবে সেগুলো নিয়ে আমরা চিন্তিত। এবং গার্মেন্টস সেক্টর বিশেষ করে ফেব্রুয়ারিতে কাজ করবে মাত্র ১৮ দিন, মার্চে কাজ করবে মাত্র ১৬ থেকে ১৭ দিন। তো এইভাবে তো যদি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে, তাহলে প্রেজেন্ট পণ্যগুলো যাবে না আবার ভবিষ্যৎ পণ্যগুলি আসবে না। আমরা অসম্ভব ক্ষতির মুখে আছি, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং সেক্টর এবং রমজানের উসিলায় পুরো দেশবাসী।"
Author

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন