বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ। ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক হারুন অর রশীদ স্বপন ইন্তেকাল সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে শারদীয় দুর্গোৎসবে বিভিন্ন পূজামণ্ডপে মহিলা পরিষদের শুভেচ্ছা বিনিময় লিংক রোডে সিএনজিকে ধাক্কা দিয়ে ডিভাইডারে উঠল প্রাইভেটকার, আহত -৩ মাদক, কিশোর গ্যাং, ছিনতাই দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি হবে: আইজিপি লোকশিল্প ফাউন্ডেশন ও পানাম নগরী ঘুরে দেখলেন আমেরিকান রাষ্ট্রদূত জ্ঞান অর্জনের জন্য বই পড়ার বিকল্প নেই- আবদুল জব্বার আমলাপড়ায় ছিনতাইয়ের শিকার প্রেসক্লাবের সাবেক সভাপতি দিপু নারায়ণগঞ্জের চাষাড়ায় দিনের বেলায় গ্যারেজ থেকে গ্যাস সিলিন্ডার চুরি, CCTV ফুটেজে দেখা যায় এক ব্যক্তিকে
outsidecity

সিদ্ধিরগঞ্জে নকল পানীয় উৎপাদনকারী কারখানা বন্ধ, বিপুল পরিমাণ পণ্য জব্দ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ৩:২৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সিদ্ধিরগঞ্জে নকল পানীয় উৎপাদনকারী কারখানা বন্ধ, বিপুল পরিমাণ পণ্য জব্দ
📷 সিদ্ধিরগঞ্জে নকল পানীয় উৎপাদনকারী কারখানা বন্ধ, বিপুল পরিমাণ পণ্য জব্দ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
সিদ্ধিরগঞ্জে নকল পানীয় উৎপাদনকারী কারখানা বন্ধ, বিপুল পরিমাণ পণ্য জব্দ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অনুমোদন ছাড়া পানীয় উৎপাদন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের অভিযোগে একটি কারখানায় যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

সিদ্ধিরগঞ্জের দক্ষিণ নিমাইকাশারী এলাকায় মল্লিক ফুড অ্যান্ড বেভারেজ নামের ওই কারখানায় অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মনাববর হোসেন।

কারখানার ভেতরে মিলল নোংরা পরিবেশ ও নকল পণ্য উৎপাদন

অভিযানকালে দেখা যায়—কারখানায় অনুমোদনবিহীনভাবে ম্যাংগো ড্রিংক, অরেঞ্জ ড্রিংক, লিচি ড্রিংক, লাচ্ছি, চকলেট, পানি ও অন্যান্য পানীয় উৎপাদন করা হচ্ছিল।
পণ্য তৈরির পুরো প্রক্রিয়াতেই ছিল নোংরা পরিবেশ, অননুমোদিত রঙ–ফ্লেভার এবং হাইড্রোজ ব্যবহারের মতো গুরুতর অনিয়ম।

গুদাম ও উৎপাদন কেন্দ্র থেকে মোট ৪৬০ কার্টুন পণ্য জব্দ করা হয়। পরে এগুলো ধ্বংস করা হয় এবং কারখানাটি সম্পূর্ণভাবে সিলগালা করা হয়েছে।


অভিযানের সময় কারখানার মালিক বা ম্যানেজারকে পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান অভিযান পরিচালনাকারী কর্মকর্তা।


অভিযান চলাকালে বাধা দেওয়া ও সহযোগিতা না করার দায়ে মান্নান নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

কার্যক্রমে নিরাপদ খাদ্য কর্মকর্তারা এবং পুলিশের দুটি দল সহযোগিতা প্রদান করে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন