রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া ঐক্য নয়: জামায়াত আমির দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ বিপিডিবির ইউরোপে উৎপাদন বাড়াতে নতুন কারখানার পথে বিওয়াইডি প্রায় ছয় দশক পর কোপা লিবার্তাদোরেসে ব্রাজিলের নতুন ইতিহাস বেসরকারি চাকুরিজীবীদের রিটার্ন জমা দেওয়ার নিয়ম (চালান সহ) জমির মূল দলিল কোথায় পাবেন? রেজিস্ট্রির স্লিপ দিয়ে সংগ্রহ, খরচ ও যাচাইয়ের নিয়ম জমির মালিকানা বুঝে নিতে কী কী কাগজপত্র নিজের কাছে রাখবেন? সরকারি নির্দেশনা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ফ্রি ইন্টারনেট কোথায় পাবেন? দেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের শীর্ষে গাকৃবি, বিশ্ব র‍্যাঙ্কিংয়ে কততম? বিরক্তিকর নম্বর থেকে ফোন আসছে? টেলিটকেই ব্লক করুন!
জাতীয়

দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ বিপিডিবির

Reporter
Narayanganj Voice ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ৪:৫৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ বিপিডিবির
📷 দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ বিপিডিবির। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র, নির্মাণাধীন প্রকল্প ও ভাণ্ডারসহ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) আওতাধীন সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেও

দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র, নির্মাণাধীন প্রকল্প ও ভাণ্ডারসহ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) আওতাধীন সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্থাপনায় বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, নজরদারি বাড়ানো এবং রাতের নিরাপত্তা টহল জোরদার করতে বলা হয়েছে।

বিপিডিবির পরিচালক (নিরাপত্তা ও অনুসন্ধান) বেগ নাসির জাহান স্বাক্ষরিত এক নির্দেশনায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের এসব নির্দেশনা দেওয়া হয়। এতে বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করতে আগের জারি করা নির্দেশনাগুলো আরও জোরদার করার কথা বলা হয়েছে।

নির্দেশনায় বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম, উপকেন্দ্র, সুইচইয়ার্ড ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকারী নির্ধারিত কর্মী ছাড়া অন্য কারও প্রবেশের ক্ষেত্রে পরিচয় যাচাই ও প্রয়োজনীয় তল্লাশি নিশ্চিত করতে হবে। অনুমতি নিয়ে কোনো দর্শনার্থী প্রবেশ করলে তাঁকে ভিজিটর কার্ড ব্যবহার করতে হবে। গুরুত্বপূর্ণ স্থাপনার মূল নিরাপত্তা এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ রাখার কথাও উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য স্থাপনায় সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক সচল রাখা এবং ধারণ করা ভিডিও সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে অবস্থান ও যাতায়াতের সময় দৃশ্যমান স্থানে পরিচয়পত্র রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দর্শনার্থীদের নাম, ঠিকানা, আগমনের উদ্দেশ্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তার অনুমতিসহ প্রয়োজনীয় তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে।

নির্দেশনায় স্থাপনাগুলোর নিরাপত্তা অবকাঠামো সচল রাখা, সীমানাপ্রাচীর-সংলগ্ন এলাকা পরিষ্কার করা এবং ওয়াচ টাওয়ারে দায়িত্ব পালন নিশ্চিত করার কথাও বলা হয়েছে। পাশাপাশি ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র নিয়ে প্রবেশের ক্ষেত্রে যথাযথ তল্লাশি এবং প্রয়োজনীয় নিরাপত্তাবাতি কার্যকর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

দাপ্তরিক সময়ের পর, বিশেষ করে রাতে নিরাপত্তা টহল বাড়ানোর পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তদারকির বিবরণ রেজিস্টারে সংরক্ষণ করতে বলা হয়েছে। পরদিন নিয়ন্ত্রণকারী কর্মকর্তার প্রতিস্বাক্ষর নেওয়ার বিধানও যথাযথভাবে পালনের নির্দেশ রয়েছে।

এ ছাড়া স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় বজায় রাখতে বলা হয়েছে। বিদ্যুৎ স্থাপনা এলাকায় অপরিচিত কারও সন্দেহজনক চলাচল নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিপিডিবির আওতাধীন সব বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের এসব নির্দেশনা যথাযথভাবে পালনের অনুরোধ জানানো হয়েছে।

Author

Narayanganj Voice ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন