বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
তামিলনাড়ুতে সরকারি কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ফকির পদবি নিয়ে উপহাসের জবাব দিতে হেলিকপ্টারে বউ আনলেন ফ্রান্সপ্রবাসী অনলাইনে এনআইডি সংশোধনের খরচ কত? নিজের ফি হিসাব করবেন যেভাবে শেয়ারবাজারের ধসের খবর পড়তে গিয়ে সরাসরি সম্প্রচারে কেঁদে ফেললেন উপস্থাপিকা ভোজ্যতেলের দাম আবারও বাড়াল সরকার, নতুন মূল্য ঘোষণা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানে পত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার নতুন Benda Dark Flag 600 Ultra EC: নিজে থেকেই নিচু হবে বাইক! ভারতে ‘বুলডোজার জাস্টিস’, মুসলিমদের বাড়িঘর ভাঙার অভিযোগ ব্যবহৃত চা-পাতায় দূর হবে শিল্পবর্জ্যের বিষাক্ত ক্রোমিয়াম, খরচ কমতে পারে ৮০% সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম: নিজের NID থেকে সিমের নিবন্ধন বাদ দেবেন যেভাবে
আন্তর্জাতিক

যে ৫ অভিযোগে বাংলাদেশের পণ্যে শুল্ক বাড়াতে চায় যুক্তরাষ্ট্র

Reporter
Narayanganj Voice ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৭রেরাই:০০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
যে ৫ অভিযোগে বাংলাদেশের পণ্যে শুল্ক বাড়াতে চায় যুক্তরাষ্ট্র
📷 যে ৫ অভিযোগে বাংলাদেশের পণ্যে শুল্ক বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
বাংলাদেশের পণ্যের ওপর বিদ্যমান শুল্কের বাইরে সর্বোচ্চ ১৮ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা, রপ্তানি প্রণোদনা, শ্রমিকদের সুরক্ষায় ঘাটতিসহ পাঁচ

বাংলাদেশের পণ্যের ওপর বিদ্যমান শুল্কের বাইরে সর্বোচ্চ ১৮ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা, রপ্তানি প্রণোদনা, শ্রমিকদের সুরক্ষায় ঘাটতিসহ পাঁচটি বিষয়কে বাংলাদেশের অযৌক্তিক বাণিজ্যনীতি ও চর্চা হিসেবে চিহ্নিত করেছে দেশটি। তবে এটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়; প্রস্তাবটির ওপর জনমত নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র।

বুধবার (২৫ নভেম্বর) ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় পরিচালিত তদন্তের ফল প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর। এতে বাংলাদেশসহ ১৪টি দেশ ও অর্থনৈতিক অঞ্চলের উৎপাদন খাতের কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা এবং উৎপাদনসংক্রান্ত নীতিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য অযৌক্তিক ও ক্ষতিকর বলে উল্লেখ করা হয়েছে। এসব দেশের বিরুদ্ধে বাণিজ্যিক ব্যবস্থা নেওয়ার প্রস্তাবও দিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ ছাড়াও তালিকায় রয়েছে চীন, ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, তাইওয়ান ও ইউরোপীয় ইউনিয়ন।

বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের প্রতিবেদনে পাঁচটি নীতি ও চর্চাকে অযৌক্তিক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রথমত, শিল্প খাত সম্প্রসারণের পরিকল্পনা। যুক্তরাষ্ট্রের দাবি, গুরুত্বপূর্ণ উৎপাদন খাতের সক্ষমতা ধরে রাখা ও সম্প্রসারণে বাংলাদেশের বিভিন্ন পরিকল্পনা রয়েছে, যা বৈশ্বিক উৎপাদন সক্ষমতার ভারসাম্যকে প্রভাবিত করছে।

দ্বিতীয়ত, উৎপাদন ও রপ্তানিতে প্রণোদনা। পণ্য উৎপাদন ও রপ্তানি বাড়াতে বাংলাদেশ বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে থাকে। যুক্তরাষ্ট্রের মতে, এসব উদ্যোগ আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট করছে।

তৃতীয়ত, শ্রমিকদের সুরক্ষায় ঘাটতি। বাংলাদেশের শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে অভিযোগ করেছে মার্কিন সংস্থাটি।

চতুর্থত, আর্থিক খাতে নিয়ন্ত্রণমূলক নীতি। বাংলাদেশের আর্থিক খাতের কিছু নীতিকে আর্থিক দমনমূলক ব্যবস্থা হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। তাদের মতে, এসব নীতি বাজারব্যবস্থায় ভারসাম্যহীনতা তৈরি করছে।

পঞ্চমত, বৈশ্বিক অতিরিক্ত উৎপাদন মোকাবিলায় ব্যর্থতা। যুক্তরাষ্ট্রের অভিযোগ, বিশ্ববাজারে উৎপাদন সক্ষমতার অতিরিক্ত বিস্তার মোকাবিলায় বাংলাদেশ যথাযথ পদক্ষেপ নেয়নি। বিশেষ করে বাজারভিত্তিক নয়, এমন অর্থনীতি থেকে পণ্য আমদানি এবং সরাসরি বিদেশি বিনিয়োগের মাধ্যমে উৎপাদন সক্ষমতা বাড়ানোর বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের দাবি, বাংলাদেশের এসব নীতি ও চর্চার কারণে দেশটির উৎপাদক ও রপ্তানিকারকেরা বাংলাদেশ এবং তৃতীয় দেশের বাজারে ব্যবসার সুযোগ হারাচ্ছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের উৎপাদন, রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাজারভিত্তিক নয়, এমন অর্থনীতির উপকরণের ওপর নির্ভরশীলতা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার ঝুঁকিও বাড়াচ্ছে বলে মনে করে সংস্থাটি।

প্রতিবেদনে বিশেষভাবে বাংলাদেশের তৈরি পোশাক ও পোশাকশিল্পের কথা উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মতে, এই খাতেই এসব নীতি ও চর্চার প্রভাব বেশি।

বাংলাদেশের পণ্যের ওপর বিদ্যমান শুল্কের অতিরিক্ত সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি বিবেচনার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে নির্দিষ্ট কিছু পণ্য এ শুল্কের বাইরে থাকতে পারে। বিদ্যমান অন্যান্য শুল্ক, দুই দেশের চলমান আলোচনা এবং পারস্পরিক বাণিজ্য চুক্তির আওতায় বাংলাদেশের দেওয়া অঙ্গীকারও প্রস্তাবিত শুল্ক নির্ধারণে বিবেচনায় নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। এ বিষয়ে জনমত গ্রহণ ও শুনানির প্রক্রিয়াও রাখা হয়েছে।

Author

Narayanganj Voice ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন