বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
তামিলনাড়ুতে সরকারি কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ফকির পদবি নিয়ে উপহাসের জবাব দিতে হেলিকপ্টারে বউ আনলেন ফ্রান্সপ্রবাসী অনলাইনে এনআইডি সংশোধনের খরচ কত? নিজের ফি হিসাব করবেন যেভাবে শেয়ারবাজারের ধসের খবর পড়তে গিয়ে সরাসরি সম্প্রচারে কেঁদে ফেললেন উপস্থাপিকা ভোজ্যতেলের দাম আবারও বাড়াল সরকার, নতুন মূল্য ঘোষণা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানে পত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার নতুন Benda Dark Flag 600 Ultra EC: নিজে থেকেই নিচু হবে বাইক! ভারতে ‘বুলডোজার জাস্টিস’, মুসলিমদের বাড়িঘর ভাঙার অভিযোগ ব্যবহৃত চা-পাতায় দূর হবে শিল্পবর্জ্যের বিষাক্ত ক্রোমিয়াম, খরচ কমতে পারে ৮০% সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম: নিজের NID থেকে সিমের নিবন্ধন বাদ দেবেন যেভাবে
অর্থনীতি

বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণপ্রাপ্তদের তালিকা প্রকাশ

Reporter
Narayanganj Voice ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৬:৫০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণপ্রাপ্তদের তালিকা প্রকাশ
📷 বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণপ্রাপ্তদের তালিকা প্রকাশ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ দেওয়ার কর্মসূচিতে চূড়ান্তভাবে নির্বাচিত ৬৪০ জনের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে এসব উদ্যোক্তাকে নির্বাচন কর

তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ দেওয়ার কর্মসূচিতে চূড়ান্তভাবে নির্বাচিত ৬৪০ জনের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে এসব উদ্যোক্তাকে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত ব্যক্তিরা কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় নিজেদের নাম দেখতে পারবেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে নির্বাচিত উদ্যোক্তাদের তালিকা প্রকাশ করা হয়। ‘উদ্যোগ’ নামের এ কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে নির্বাচিত আট জেলা হলো মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা। প্রতিটি জেলার আটটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন উদ্যোক্তাকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বাকি ৫৬ জেলার প্রতিটি উপজেলার জন্য এখনো আবেদন গ্রহণ চলছে। আগ্রহী তরুণ উদ্যোক্তারা নিজ নিজ উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দিতে পারবেন।

এ কর্মসূচির মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলা ও সম্প্রসারণে আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রথম ধাপে নির্বাচিতদের তালিকা প্রকাশের পাশাপাশি দেশের অন্য জেলাগুলোতেও আবেদন গ্রহণ অব্যাহত রয়েছে।

নির্বাচিত উদ্যোক্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

Author

Narayanganj Voice ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন