বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
পলাতক ফ্যাসিস্ট গোষ্ঠীর নৈরাজ্যে দমনে দমনে সরকারের ব্যর্থতার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ডিসেম্বরকে লোন হান্টিং মাস ঘোষণা করল সোনালী ব্যাংক রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুনের ঘটনায় ১০৩ জনের বিরুদ্ধে মামলা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার শীতার্তদের জন্য আরও ৪৬ কোটি টাকার কম্বল কিনবে সরকার বাসিজে বড় পরিবর্তনের বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের মোটরসাইকেলের টায়ারে কত বাতাস রাখা উচিত? সামনে-পেছনের সঠিক চাপ জানুন ডিসেম্বরে শুধু শীত আসবে, শেখ হাসিনা আসবেন না তামিলনাড়ুতে সরকারি কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ফকির পদবি নিয়ে উপহাসের জবাব দিতে হেলিকপ্টারে বউ আনলেন ফ্রান্সপ্রবাসী
জাতীয়

প্রবাসীদের ভোট নিয়ে ইসির জরুরি নির্দেশনা

Reporter
Narayanganj Voice ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৪:০০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
প্রবাসীদের ভোট নিয়ে ইসির জরুরি নির্দেশনা
📷 প্রবাসীদের ভোট নিয়ে ইসির জরুরি নির্দেশনা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত আগ্রহী

কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রবাসী ভোটাররা নিবন্ধন করতে পারবেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. আব্দুল মামিন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে যেসব প্রবাসী ভোটার ইতঃপূর্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত হয়েছিলেন, তাঁদের ভোটদানে সম্মতি জানাতে নোটিফিকেশন পাঠানো হবে। ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে তাঁদের কাছ থেকে সম্মতি পাওয়ার পর প্রবাসের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হবে।

এ ছাড়া গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রবাসী ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেননি, তাঁরাও এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন। এ জন্য তাঁদের ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপে নতুন করে নিবন্ধন করতে হবে।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগের নির্বাচনে নিবন্ধিত ভোটারদের নতুন করে নিবন্ধনের পরিবর্তে নোটিফিকেশনের মাধ্যমে ভোটদানে সম্মতি জানাতে হবে। আর যাঁরা আগে নিবন্ধন করেননি, তাঁদের নির্ধারিত সময়ের মধ্যে অ্যাপ ব্যবহার করে নতুনভাবে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন ও সম্মতি জানানোর সময়সীমা শেষ হবে ৬ ডিসেম্বর।

Author

Narayanganj Voice ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন