বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
পলাতক ফ্যাসিস্ট গোষ্ঠীর নৈরাজ্যে দমনে দমনে সরকারের ব্যর্থতার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ডিসেম্বরকে লোন হান্টিং মাস ঘোষণা করল সোনালী ব্যাংক রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুনের ঘটনায় ১০৩ জনের বিরুদ্ধে মামলা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার শীতার্তদের জন্য আরও ৪৬ কোটি টাকার কম্বল কিনবে সরকার বাসিজে বড় পরিবর্তনের বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের মোটরসাইকেলের টায়ারে কত বাতাস রাখা উচিত? সামনে-পেছনের সঠিক চাপ জানুন ডিসেম্বরে শুধু শীত আসবে, শেখ হাসিনা আসবেন না তামিলনাড়ুতে সরকারি কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ফকির পদবি নিয়ে উপহাসের জবাব দিতে হেলিকপ্টারে বউ আনলেন ফ্রান্সপ্রবাসী
জাতীয়

সার্কেল ব্র্যান্ড নিয়ে আইনি জটিলতায় রবি, সাত দিনের সময় দিল বিটিআরসি

Reporter
Narayanganj Voice ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৩:২০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
সার্কেল ব্র্যান্ড নিয়ে আইনি জটিলতায় রবি, সাত দিনের সময় দিল বিটিআরসি
📷 সার্কেল ব্র্যান্ড নিয়ে আইনি জটিলতায় রবি, সাত দিনের সময় দিল বিটিআরসি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
মোবাইল ফোন অপারেটর রবির নতুন ব্র্যান্ড ‘সার্কেল’ ব্যবহার নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। একই খাতে ‘সার্কেল নেটওয়ার্ক’ নামে ব্যবসা করা একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের আপত্তির পরিপ্রেক্ষিতে রবিকে কারণ

মোবাইল ফোন অপারেটর রবির নতুন ব্র্যান্ড ‘সার্কেল’ ব্যবহার নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। একই খাতে ‘সার্কেল নেটওয়ার্ক’ নামে ব্যবসা করা একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের আপত্তির পরিপ্রেক্ষিতে রবিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নোটিশে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে ‘সার্কেল’ নামে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হবে না কেন, তা জানতে চেয়েছে কমিশন।

গত ২৬ অক্টোবর বিটিআরসির লিগ্যাল শাখা থেকে রবির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এ নোটিশ পাঠানো হয়। এতে বলা হয়েছে, কমিশনের পূর্বানুমোদন ছাড়া ‘সার্কেল’ নাম ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করছে রবি। অথচ বিটিআরসির দেশব্যাপী ইন্টারনেট সেবাদানের লাইসেন্স নিয়ে ২০১৬ সাল থেকে ‘সার্কেল নেটওয়ার্ক’ নামে ব্যবসা করছে আরেকটি প্রতিষ্ঠান। একই টেলিযোগাযোগ খাতে কাছাকাছি নাম ব্যবহারের বিষয়টি বুদ্ধিবৃত্তিক সম্পত্তিসংক্রান্ত আইনের সঙ্গে সাংঘর্ষিক কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছে কমিশন।

নোটিশে রবি ও এয়ারটেলের একীভূত হওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। ২০১৬ সালে দুই প্রতিষ্ঠানের একীভূত হওয়ার শর্ত অনুযায়ী, রবির ‘রবি আজিয়াটা’ নামেই কার্যক্রম পরিচালনার বাধ্যবাধকতা রয়েছে। এ ছাড়া ২০২৩ সালের ২৩ জুলাই ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এক নির্দেশনায় জানায়, একীভূত হওয়ার পর এয়ারটেল আর স্বতন্ত্র লাইসেন্সপ্রাপ্ত অপারেটর নয়; এটি রবির একটি ব্র্যান্ড।

বিটিআরসির অভিযোগ, ‘সার্কেল’ ব্র্যান্ডের প্রচারণায় এয়ারটেলকে স্বতন্ত্র অপারেটর হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওই নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এর আগে গত ৮ সেপ্টেম্বর সার্কেল নেটওয়ার্ক বিটিআরসি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেয়। প্রতিষ্ঠানটির দাবি, লাইসেন্স পাওয়ার পর থেকে তারা ‘সার্কেল নেটওয়ার্ক’ নামে সেবা দিয়ে আসছে। লাইসেন্স নবায়ন, ট্যারিফ অনুমোদন, কমিশনের সঙ্গে যোগাযোগ এবং প্রচারণাসহ সব ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নামটি ব্যবহার করছে তারা। রবির নতুন ব্র্যান্ডের নামের ইংরেজি বানান আলাদা হলেও বাংলায় উচ্চারণ প্রায় একই। এতে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক বা অংশীদারত্ব রয়েছে বলে ভুল ধারণা হতে পারে।

সার্কেল নেটওয়ার্কের অভিযোগ, রবির অনেক গ্রাহক ভুল করে তাদের গ্রাহকসেবা কেন্দ্রে যোগাযোগ করছেন। আবার প্রতিষ্ঠানটির নিজস্ব গ্রাহকেরাও বিভ্রান্ত হচ্ছেন। এতে তাদের দীর্ঘদিনের ব্যবসায়িক পরিচিতি ও সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে রবির বৈধ টেলিযোগাযোগ ব্যবসা পরিচালনার অধিকারে তাদের আপত্তি নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গ্রাহক বিভ্রান্তি ঠেকাতে ‘সার্কেল’ নামের ব্যবহার বন্ধে আইনগত ও নিয়ন্ত্রক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে তারা। আবেদনের সঙ্গে লাইসেন্স ও ট্রেডমার্কের অনুলিপিও জমা দেওয়া হয়েছে।

গত ১৭ আগস্ট ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এয়ারটেলের পরিবর্তে নতুন ব্র্যান্ড ‘সার্কেল’ চালু করে রবি। এর মধ্য দিয়ে বাংলাদেশে এয়ারটেলের ১৬ বছরের ব্র্যান্ড পরিচিতির অবসান ঘটে। নতুন ব্র্যান্ড চালুর সময় রবি জানিয়েছিল, এটি পরিচালনগত পরিবর্তন নয়, বরং ব্র্যান্ডের বিবর্তন। এয়ারটেলের গ্রাহকদের ০১৬ নম্বর, প্যাকেজ ও ব্যালান্স অপরিবর্তিত রেখে স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্র্যান্ডের আওতায় আনা হয়েছে। এ বিষয়ে রবির বক্তব্য চাওয়া হলেও তা পাওয়া যায়নি।

Author

Narayanganj Voice ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন