বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
পলাতক ফ্যাসিস্ট গোষ্ঠীর নৈরাজ্যে দমনে দমনে সরকারের ব্যর্থতার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ডিসেম্বরকে লোন হান্টিং মাস ঘোষণা করল সোনালী ব্যাংক রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুনের ঘটনায় ১০৩ জনের বিরুদ্ধে মামলা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার শীতার্তদের জন্য আরও ৪৬ কোটি টাকার কম্বল কিনবে সরকার বাসিজে বড় পরিবর্তনের বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের মোটরসাইকেলের টায়ারে কত বাতাস রাখা উচিত? সামনে-পেছনের সঠিক চাপ জানুন ডিসেম্বরে শুধু শীত আসবে, শেখ হাসিনা আসবেন না তামিলনাড়ুতে সরকারি কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ফকির পদবি নিয়ে উপহাসের জবাব দিতে হেলিকপ্টারে বউ আনলেন ফ্রান্সপ্রবাসী
জাতীয়

দেশে ৭১ শতাংশ অ্যান্টিবায়োটিক অকার্যকর, ভয়াবহ চিত্র জরিপে

Reporter
Narayanganj Voice ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ১২:৫১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৪ মিনিট
শেয়ার করুন
দেশে ৭১ শতাংশ অ্যান্টিবায়োটিক অকার্যকর, ভয়াবহ চিত্র জরিপে
📷 দেশে ৭১ শতাংশ অ্যান্টিবায়োটিক অকার্যকর, ভয়াবহ চিত্র জরিপে। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
দেশে আশঙ্কাজনক হারে অকার্যকর হয়ে পড়ছে জীবনরক্ষাকারী অ্যান্টিবায়োটিক। সামগ্রিকভাবে পরীক্ষিত অ্যান্টিবায়োটিকের ৭১ শতাংশ ক্ষেত্রে জীবাণু ধ্বংসে ওষুধ ব্যর্থ হচ্ছে। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসি

দেশে আশঙ্কাজনক হারে অকার্যকর হয়ে পড়ছে জীবনরক্ষাকারী অ্যান্টিবায়োটিক। সামগ্রিকভাবে পরীক্ষিত অ্যান্টিবায়োটিকের ৭১ শতাংশ ক্ষেত্রে জীবাণু ধ্বংসে ওষুধ ব্যর্থ হচ্ছে। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পরিস্থিতি আরও ভয়াবহ। সেখানে ৯৩ শতাংশ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কার্যকারিতা হারিয়েছে। সরকারি এক জাতীয় জরিপে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতের উপস্থিতিতে ‘ফাইন্ডিংস অব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সার্ভেইল্যান্স ইন বাংলাদেশ ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে দেশের স্বাস্থ্য খাতের এই চিত্র তুলে ধরা হয়। সরকারি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) করা এ জরিপে দেশের আট বিভাগের ১৩টি মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২৭টি সরকারি-বেসরকারি পরীক্ষাগার থেকে সংগ্রহ করা ৯৯ হাজার ৮৬৭টি নমুনা বিশ্লেষণ করা হয়েছে।

মূল প্রবন্ধ উপস্থাপন করে আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক ডা. জাকির এইচ. হাবিব জানান, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সংগৃহীত নমুনায় পরীক্ষিত জীবাণু ও অ্যান্টিবায়োটিকের ৪৬ থেকে ৯৩ শতাংশ ক্ষেত্রেই ওষুধের কার্যকারিতা বিপৎসীমায় নেমে এসেছে। সামগ্রিকভাবে ৭১ শতাংশ পরীক্ষায় দেখা গেছে, অ্যান্টিবায়োটিক জীবাণু ধ্বংস করতে ব্যর্থ হচ্ছে। ফলে সাধারণ জ্বর, প্রস্রাবের সংক্রমণ, নিউমোনিয়া কিংবা ক্ষতস্থানের সংক্রমণেও প্রচলিত ওষুধে রোগী সুস্থ হওয়ার ক্ষেত্রে ঝুঁকি বাড়ছে।

আইসিইউতে পরিস্থিতি আরও উদ্বেগজনক। জরিপে দেখা গেছে, সাধারণ ওয়ার্ড বা বহির্বিভাগের তুলনায় আইসিইউতে একাধিক অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণুর উপস্থিতি অনেক বেশি। সাধারণভাবে এ ধরনের জীবাণুর উপস্থিতি গড়ে ৫৫ শতাংশ হলেও আইসিইউতে তা ৯৩ শতাংশ।

আইসিইউ রোগীদের রক্তের সংক্রমণে পরীক্ষিত ৪২টি অ্যান্টিবায়োটিক-জীবাণু সমন্বয়ের মধ্যে ৩৯টিই, অর্থাৎ ৯২ দশমিক ৯ শতাংশ ক্ষেত্রে অকার্যকর পাওয়া গেছে। অ্যাসিনেটোব্যাক্টর ও ক্লেবসিয়েলার মতো প্রাণঘাতী জীবাণুর বিরুদ্ধে সর্বশেষ ভরসা হিসেবে পরিচিত কার্বাপেনেম গ্রুপের মেরোপেনেম ও ইমিপেনেমও অনেক ক্ষেত্রে কাজ করছে না। চিকিৎসকদের হাতে কলিস্টিন ও লিনেজোলিডের মতো অল্প কয়েকটি ওষুধ অবশিষ্ট রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে যাওয়ার পেছনে নির্বিচার ও অযৌক্তিক ব্যবহারকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে আইইডিসিআর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, দেশে ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের অন্তত ৬০ শতাংশ হওয়া উচিত প্রাথমিক স্তরের নিরাপদ ‘অ্যাকসেস’ গ্রুপের ওষুধ। কিন্তু বাংলাদেশে এ ধরনের ওষুধের ব্যবহার মাত্র ১৬ শতাংশ। বিপরীতে উচ্চক্ষমতাসম্পন্ন ‘ওয়াচ’ গ্রুপের অ্যান্টিবায়োটিক ব্যবহারের হার ৭৫ শতাংশের বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, তৃতীয় প্রজন্মের সেফালোস্পোরিনের কার্যকারিতা কমে যাওয়ার পরও হাসপাতালে রোগী ভর্তি হলেই অনেক ক্ষেত্রে শুরুতেই এসব ওষুধ প্রয়োগ করা হচ্ছে। এমনকি সাধারণ বহির্বিভাগের রোগীদের ক্ষেত্রেও মুখে খাওয়ার ‘রিজার্ভ’ অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রবণতা রয়েছে। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন এবং প্রয়োজনের অতিরিক্ত শক্তিশালী ওষুধ ব্যবহারের ফলে জীবাণু আরও বেশি ওষুধ-প্রতিরোধী হয়ে উঠছে।

তবে জরিপে কিছু পুরোনো ও তুলনামূলক সস্তা অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা এখনো ভালো থাকার তথ্য পাওয়া গেছে। প্রস্রাবের সংক্রমণে ই-কোলাই জীবাণুর বিরুদ্ধে নাইট্রোফুরানটোয়েন ও ফসফোমাইসিন ৮০ থেকে ৯৬ শতাংশ পর্যন্ত কার্যকর রয়েছে। এ ছাড়া ডায়রিয়া ও কলেরার চিকিৎসায় অ্যাজিথ্রোমাইসিনের পরিবর্তে ডক্সিসাইক্লিন ও টেট্রাসাইক্লিনও কার্যকর ভূমিকা রাখতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর বিস্তার ঠেকাতে সরকার, হাসপাতাল ও ওষুধ বিক্রয়কেন্দ্রের জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে আইইডিসিআর। এর মধ্যে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা এএমআরের কারণে কোনো রোগীর মৃত্যু হলে মৃত্যুসনদে তা উল্লেখ করা, নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ফার্মেসিতে অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করা এবং চিকিৎসকদের জন্য ডিজিটাল ই-প্রেসক্রিপশন চালু করা।

এ ছাড়া ফার্মেসিতে ব্যবস্থাপত্রের কপি সংরক্ষণ বাধ্যতামূলক করা এবং মেরোপেনেম, কলিস্টিন বা সেফট্রিয়াক্সনের মতো গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক প্রয়োগের ২৪ ঘণ্টার মধ্যে সহকারী অধ্যাপক বা তদূর্ধ্ব জ্যেষ্ঠ চিকিৎসকের অনুমোদন নেওয়ার সুপারিশ করা হয়েছে। প্রতিটি হাসপাতালে সংক্রমণ নিয়ন্ত্রণ কমিটি সক্রিয় করা এবং জেলা-উপজেলা পর্যায়ে রোগ নির্ণয়ের পরীক্ষাগারের সুবিধা বাড়ানোর কথাও বলা হয়েছে। সূত্র: Bangladesh Times

Author

Narayanganj Voice ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন