সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নোট অব ডিসেন্ট মেনেই জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার : মাহদী আমিন এআইকে জাতীয় নিরাপত্তার বড় হুমকি মনে করছে অস্ট্রেলিয়া, কেন? ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়েই ভর্তি পরীক্ষা ৫০তম বিসিএসের ফল কবে? গেজেট জটিলতায় বাড়ছে অপেক্ষা পালংশাকে ক্যালসিয়াম আছে, তবু শরীর পায় কতটা? এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল যাবে মোবাইলে, জানাল শিক্ষা বোর্ড ভারতীয় কোম্পানির বোতলজাত পানিতে ক্যানসারের উপাদান হাওর-চর-পাহাড়েও মিলবে দ্রুতগতির ইন্টারনেট, যেসব প্রকল্প হাতে নিয়েছে সরকার কল ড্রপ ও ইন্টারনেট সমস্যা নিয়ে ঘরে বসেই BTRC-তে অভিযোগ জানান গাজীপুরে আজও পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মহাসড়কে শ্রমিক-পুলিশ সংঘর্ষ
জাতীয়

নোট অব ডিসেন্ট মেনেই জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার : মাহদী আমিন

Reporter
Narayanganj Voice ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৫:১৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
নোট অব ডিসেন্ট মেনেই জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার : মাহদী আমিন
📷 নোট অব ডিসেন্ট মেনেই জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার : মাহদী আমিন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
নোট অব ডিসেন্ট মেনেই স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে বিএনপি সরকার। এ বিষয়ে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সোমবার (২৩ নভ

নোট অব ডিসেন্ট মেনেই স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে বিএনপি সরকার। এ বিষয়ে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। আলোচনায় জাতীয় স্বার্থে ঐক্যের বিষয়টি উঠে এসেছে। এই মতবিনিময়ের মাধ্যমে স্পষ্ট হয়েছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে।

তিনি আরও বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে ইতোমধ্যে যে ঐক্য রয়েছে, তা আরও সুদৃঢ় হবে।

এর আগে দুপুর ১টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নেন এনসিপির প্রতিনিধিদলের সদস্যরা।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।

Author

Narayanganj Voice ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন