শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তিজীবন পরিশুদ্ধ করতে হবে: সাইফুল আলম খান মিলন এমপি বন্দরে নবীনবাংলা সমাজ কল্যাণ সংসদের ফুটবল একাডেমির ভর্তি ফর্মের শুভ উদ্বোধন নেত্রকোনায় সাংবাদিক হত্যা; ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ২০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। পূজা মন্ডপ পরিদর্শনে শনিবার নারায়ণগঞ্জ আসছেন এলজিআরডি মন্ত্রী বিবি মরিয়ম স্কুল অ্যান্ড কলেজকে জাতীয় পর্যায়ে রোল মডেল করতে চাই: মনিরুল ইসলাম সজল নাসিকের ১ ও ২ নম্বর ওয়ার্ডে দুটি আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নারায়ণগঞ্জে মিশনপাড়ায় ‘আধুনিক পাঠাগার’ উদ্বোধন, জ্ঞানচর্চার ওপর জোর শারদীয় দুর্গাপূজা: নারায়ণগঞ্জের ২৪০টি মণ্ডপে চার স্তরের কঠোর নিরাপত্তা নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও হেরোইনসহ গ্রেপ্তার ২, মোটরসাইকেল জব্দ
মহানগর

বিবি মরিয়ম স্কুল অ্যান্ড কলেজকে জাতীয় পর্যায়ে রোল মডেল করতে চাই: মনিরুল ইসলাম সজল

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বিবি মরিয়ম স্কুল অ্যান্ড কলেজকে জাতীয় পর্যায়ে রোল মডেল করতে চাই: মনিরুল ইসলাম সজল
📷 বিবি মরিয়ম স্কুল অ্যান্ড কলেজকে জাতীয় পর্যায়ে রোল মডেল করতে চাই: মনিরুল ইসলাম সজল। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুলে অবস্থিত বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজকে জাতীয় পর্যায়ে একটি রোল মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক ও প্রতিষ্ঠানটির অভিভাবক সদস্য মনিরুল ইসলাম সজল। তিনি বলেন, প্রতিষ্ঠানটিকে ডিগ্রি ও মাস্টার্স পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে একটি আধুনিক ১০ তলা ভবন নির্মাণ করা প্রয়োজন।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​প্রতিষ্ঠানটির অতীতের বিভিন্ন সংকট ও অনিয়মের কথা তুলে ধরে মনিরুল ইসলাম সজল বলেন, একসময় সঠিক ব্যবস্থাপনার অভাবে শিক্ষার মান নিয়ে অভিভাবকদের মনে আস্থার ঘাটতি ছিল এবং শিক্ষকদের বেতনও বকেয়া পড়েছিল। পরবর্তীতে এলাকাবাসীর দাবির মুখে কৃতী সন্তান মাসুদুর রহমান মাসুদ সভাপতির দায়িত্ব নিয়ে প্রতিষ্ঠানটিকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেন। তিনি শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়াসহ বিভিন্ন কার্যক্রমে বড় অঙ্কের আর্থিক সহায়তা দিয়ে একে কলেজে রূপান্তর করেন। বর্তমানে কোনো ব্যক্তিগত প্রাপ্তির প্রত্যাশা ছাড়াই তাঁরা এই প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

​অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের দৃষ্টি আকর্ষণ করে সজল বলেন, পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও একটি ১০ তলা ভবন নির্মিত হলে এই কলেজটি ডিগ্রি ও মাস্টার্সে উন্নীত হওয়ার মাধ্যমে সারা দেশে সুনাম অর্জন করতে পারবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্রীড়ার কোনো বিকল্প নেই।

​বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি খুরশিদ আহমেদ তুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মো. খালিদুজ্জামান ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম।

​এ সময় ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপনসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্য ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন