শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তিজীবন পরিশুদ্ধ করতে হবে: সাইফুল আলম খান মিলন এমপি বন্দরে নবীনবাংলা সমাজ কল্যাণ সংসদের ফুটবল একাডেমির ভর্তি ফর্মের শুভ উদ্বোধন নেত্রকোনায় সাংবাদিক হত্যা; ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ২০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। পূজা মন্ডপ পরিদর্শনে শনিবার নারায়ণগঞ্জ আসছেন এলজিআরডি মন্ত্রী বিবি মরিয়ম স্কুল অ্যান্ড কলেজকে জাতীয় পর্যায়ে রোল মডেল করতে চাই: মনিরুল ইসলাম সজল নাসিকের ১ ও ২ নম্বর ওয়ার্ডে দুটি আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নারায়ণগঞ্জে মিশনপাড়ায় ‘আধুনিক পাঠাগার’ উদ্বোধন, জ্ঞানচর্চার ওপর জোর শারদীয় দুর্গাপূজা: নারায়ণগঞ্জের ২৪০টি মণ্ডপে চার স্তরের কঠোর নিরাপত্তা নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও হেরোইনসহ গ্রেপ্তার ২, মোটরসাইকেল জব্দ
মহানগর

নাসিকের ১ ও ২ নম্বর ওয়ার্ডে দুটি আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১১:৩৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নাসিকের ১ ও ২ নম্বর ওয়ার্ডে দুটি আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন
📷 নাসিকের ১ ও ২ নম্বর ওয়ার্ডে দুটি আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ ও ২ নম্বর ওয়ার্ডে পৃথক দুটি আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে প্রথমে সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের পাগলাবাড়ি এলাকায় জজ মিয়ার বাড়ি থেকে নাজিরের বাড়ি হয়ে টিসি রোড পর্যন্ত সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়। এরপর তিনি ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি পশ্চিমপাড়া স্কুল অ্যান্ড কলেজের পেছন থেকে খালপাড় পর্যন্ত অপর একটি সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেন।

​উদ্বোধনকালে নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, ‘বর্তমান সরকার জনগণের সরকার। সরকারের নির্দেশনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সার্বিক উন্নয়নকাজ ও নাগরিকসেবা অব্যাহত রয়েছে।’

​১ নম্বর ওয়ার্ডে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রওশন আলী এবং মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম, নাজিম উদ্দিন ও আলতাফ হোসেন।

​অন্যদিকে, ২ নম্বর ওয়ার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নাসিকের ঠিকাদার এম এম সাগর, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ইকবাল হোসেন, নাসিকের প্রকৌশলী সুমন চন্দ্র দেবনাথ, মিজমিজি পশ্চিমপাড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাইদুর রহমান, মনির হোসেন, জাহাঙ্গীর আলম প্রধান, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি ডালিম মোহাম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন