শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তিজীবন পরিশুদ্ধ করতে হবে: সাইফুল আলম খান মিলন এমপি বন্দরে নবীনবাংলা সমাজ কল্যাণ সংসদের ফুটবল একাডেমির ভর্তি ফর্মের শুভ উদ্বোধন নেত্রকোনায় সাংবাদিক হত্যা; ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ২০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। পূজা মন্ডপ পরিদর্শনে শনিবার নারায়ণগঞ্জ আসছেন এলজিআরডি মন্ত্রী বিবি মরিয়ম স্কুল অ্যান্ড কলেজকে জাতীয় পর্যায়ে রোল মডেল করতে চাই: মনিরুল ইসলাম সজল নাসিকের ১ ও ২ নম্বর ওয়ার্ডে দুটি আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নারায়ণগঞ্জে মিশনপাড়ায় ‘আধুনিক পাঠাগার’ উদ্বোধন, জ্ঞানচর্চার ওপর জোর শারদীয় দুর্গাপূজা: নারায়ণগঞ্জের ২৪০টি মণ্ডপে চার স্তরের কঠোর নিরাপত্তা নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও হেরোইনসহ গ্রেপ্তার ২, মোটরসাইকেল জব্দ
মহানগর

নারায়ণগঞ্জে মিশনপাড়ায় ‘আধুনিক পাঠাগার’ উদ্বোধন, জ্ঞানচর্চার ওপর জোর

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১১:৩৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে মিশনপাড়ায় ‘আধুনিক পাঠাগার’ উদ্বোধন, জ্ঞানচর্চার ওপর জোর
📷 নারায়ণগঞ্জে মিশনপাড়ায় ‘আধুনিক পাঠাগার’ উদ্বোধন, জ্ঞানচর্চার ওপর জোর। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় ‘আধুনিক পাঠাগার’-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাদ আসর মিশনপাড়ার কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে পাঠাগারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরী আমির ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেন, মানুষ এখন বলতে চায় বেশি, শুনতে চায় কম। অথচ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা পড়াশোনা ও জ্ঞান অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। কোরআনের প্রথম নির্দেশনাই হলো 'পড়ো, তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন'। তাই ব্যক্তি ও সমাজের উন্নয়নে পাঠাভ্যাস গড়ে তোলার কোনো বিকল্প নেই।

​তিনি আরও বলেন, পবিত্র কোরআনের সূরা আল-আসরে মানুষের ক্ষতি ও তা থেকে মুক্তির পথ সম্পর্কে বলা হয়েছে। যারা ইমান এনেছে, সৎকাজ করেছে এবং একে অপরকে সত্য ও ধৈর্যের উপদেশ দিয়েছে, তারাই কেবল ক্ষতি থেকে মুক্ত থাকতে পারে। যারা জানে আর যারা জানে না, তারা কখনো সমান হতে পারে না।

​অনুষ্ঠানে আধুনিক পাঠাগারের উদ্যোগ ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ।

​জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী নায়েবে আমির মাওলানা আবদুল কাইয়ুমের সভাপতিত্বে এবং মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শামছুল হক, মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, ব্যবসায়ী ও সমাজসেবক শহিদুর রহমান বাঙালী, তল্লা সাধারণ পাঠাগারের সভাপতি মো. কুতুবউদ্দিন শাহীন এবং ব্যবসায়ী মরতুজা রেজা।

​এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আলোচনা সভা শেষে পাঠাগারের সফলতা, জ্ঞানচর্চার প্রসার এবং দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন