শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তিজীবন পরিশুদ্ধ করতে হবে: সাইফুল আলম খান মিলন এমপি বন্দরে নবীনবাংলা সমাজ কল্যাণ সংসদের ফুটবল একাডেমির ভর্তি ফর্মের শুভ উদ্বোধন নেত্রকোনায় সাংবাদিক হত্যা; ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ২০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। পূজা মন্ডপ পরিদর্শনে শনিবার নারায়ণগঞ্জ আসছেন এলজিআরডি মন্ত্রী বিবি মরিয়ম স্কুল অ্যান্ড কলেজকে জাতীয় পর্যায়ে রোল মডেল করতে চাই: মনিরুল ইসলাম সজল নাসিকের ১ ও ২ নম্বর ওয়ার্ডে দুটি আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নারায়ণগঞ্জে মিশনপাড়ায় ‘আধুনিক পাঠাগার’ উদ্বোধন, জ্ঞানচর্চার ওপর জোর শারদীয় দুর্গাপূজা: নারায়ণগঞ্জের ২৪০টি মণ্ডপে চার স্তরের কঠোর নিরাপত্তা নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও হেরোইনসহ গ্রেপ্তার ২, মোটরসাইকেল জব্দ
মহানগর

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও হেরোইনসহ গ্রেপ্তার ২, মোটরসাইকেল জব্দ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১১:১৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও হেরোইনসহ গ্রেপ্তার ২, মোটরসাইকেল জব্দ
📷 নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও হেরোইনসহ গ্রেপ্তার ২, মোটরসাইকেল জব্দ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, ৫০ পুরিয়া হেরোইন এবং একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

​গত বুধবার (১৪ অক্টোবর) রাতে নিয়মিত টহল অভিযانের সময় তাঁদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—এমদাদুল হক (২৭) ও মো. জিহাদ (২৪)।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

​পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ সদর থানা ও এর আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বুধবার রাতে টহল পুলিশের সন্দেহ হলে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া ছিনতাইসহ নানা অপরাধে ব্যবহারের অভিযোগে তাঁদের ব্যবহৃত ১৬০ সিসির একটি রেজিস্ট্রেশনবিহীন টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল জব্দ করা হয়।

​পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তার এমদাদুল হকের বিরুদ্ধে এর আগে গত ২৭ জানুয়ারি ফতুল্লা থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। অন্যদিকে, মো. জিহাদের বিরুদ্ধে ২০২১ সালের ৯ মে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়েরের তথ্য পাওয়া গেছে।

​এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন