বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জের বন্দরে ২৯টি পূজামণ্ডপে নগদ অর্থ ও চাল বিতরণ শীতলক্ষ্যা নদীতে কনটেইনার পোর্ট নির্মাণের উদ্যোগ বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও বিস্কুট বিতরণ আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পরই অ্যাকশন: মধ্যরাতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি কাজল গ্রেপ্তার ৫০ ঘণ্টায় তিন খুনে রক্তাক্ত বন্দর, চারজন গ্রেপ্তারেও কাটছে না আতঙ্ক; প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান নাসিক সাবেক মেয়র আইভীর নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার
রাজনীতি

আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পরই অ্যাকশন: মধ্যরাতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি কাজল গ্রেপ্তার

Reporter
মাহমুদ কাওসার স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পরই অ্যাকশন: মধ্যরাতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি কাজল গ্রেপ্তার
📷 আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পরই অ্যাকশন: মধ্যরাতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি কাজল গ্রেপ্তার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

মাহমুদ কাওসার// নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী জামিন পেয়ে আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানেই অ্যাকশনে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজলকে মধ্যরাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাতের এই চাঞ্চল্যকর গ্রেপ্তারের ঘটনাটি নারায়ণগঞ্জজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দায়েরকৃত রাজনৈতিক সহিংসতা ও মামলার অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সংঘটিত একটি হত্যা মামলায় গতকাল মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে পুনর্জামিনের আবেদন করেন সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। আদালত তার জামিন মঞ্জুর করার পর তিনি গাড়ি চড়ার সময় আদালত চত্বরে উচ্চকণ্ঠে "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু" এবং "জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না" বলে স্লোগান দেন। আদালত প্রাঙ্গণের মতো সংবেদনশীল জায়গায় সাবেক মেয়রের এই প্রকাশ্য স্লোগান দেওয়ার ঘটনার পরই নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর পরপরই রাতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী ও এজাহারনামীয় আসামিদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ চিরুনি অভিযান শুরু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে নারায়ণগঞ্জের একটি বিশেষ এলাকায় অভিযান চালিয়ে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আইনজীবী অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, সহিংসতা উস্কে দেওয়া এবং বিগত সরকারের ফ্যাসিবাদের পক্ষে সরাসরি সহযোগিতার সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে। স্থানীয় সূত্রগুলো দাবি করছে, আইভীর আদালত প্রাঙ্গণে দেওয়া স্লোগানের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। তারই অংশ হিসেবে বিগত সরকারের দোসর ও সহযোগীদের আইনের আওতায় আনতে নারায়ণগঞ্জ জুড়ে বিশেষ গ্রেপ্তারি অভিযান জোরদার করা হয়েছে। আজ দুপুরে গ্রেপ্তারকৃত অ্যাডভোকেট কাজলকে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। এলাকায় যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Author

মাহমুদ কাওসার

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন