রবিবার, ১১ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ক্রীড়ামন্ত্রী আমিনুল ইসলামের সাথে সদর উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব রিয়াদ চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কলাগাছিয়া ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ২২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪, ওসমানের বিরুদ্ধে ১৭ মামলা নারায়ণগঞ্জে জামায়াতের সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা কর্মসূচির উদ্বোধন হক্কানি আলেমদের বিরোধিতা করলে জামায়াতের অস্তিত্ব থাকবে না: নারায়ণগঞ্জে জমিয়ত নেতা ফেরদাউসুর রহমান শিশু অধিকার নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি কালাম সোনারগাঁয়ে বাসে 'হাফ ভাড়া'র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, রোববারের আলটিমেটাম কিশোরীদের স্বাস্থ্যসচেতনতায় সদরে সেমিনার ও স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনে ওয়ালটনের সঙ্গে সদর উপজেলা প্রশাসনের চুক্তি অসদাচরণ, দলীয় কর্মসূচিতে অনুপস্থিতি ও শৃঙ্খলা ভঙ্গ: নারায়ণগঞ্জ বিএনপির দুই নেতা শোকজ
মহানগর

নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ২২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪, ওসমানের বিরুদ্ধে ১৭ মামলা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ২২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪, ওসমানের বিরুদ্ধে ১৭ মামলা
📷 নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ২২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪, ওসমানের বিরুদ্ধে ১৭ মামলা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও বন্দরে পৃথক দুটি অভিযান চালিয়ে ২ হাজার ২০০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. ওসমান (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে আগে থেকেই ১৭টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত অভিযান দুটি পরিচালিত হয়।

​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বন্দর উপজেলার মাহমুদনগর এলাকার আলী ইসলামের ছেলে ওসমান (২৬), সোনাকান্দা ব্যাপারীপাড়া এলাকার সোবহানের ছেলে নয়ন (২৫), সিদ্ধিরগঞ্জের পাইনাদি পশ্চিমপাড়া এলাকার নূরু মিয়ার ছেলে রিপন (৩৬) এবং একই এলাকার আবদুর রহিমের স্ত্রী রেখা আক্তার (৪০)।

​জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ডিবির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও মফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় রিপন ও রেখা আক্তারকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

​পরদিন শুক্রবার সকাল ৬টার দিকে একই দল বন্দরের মাহমুদনগর এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে। সেখান থেকে ওসমান ও তাঁর সহযোগী নয়নকে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

​পুলিশ জানায়, ওসমান দীর্ঘ দিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত এবং তাঁর বিরুদ্ধে পূর্বেও ১৭টি মাদক মামলা রয়েছে।

​পৃথক এই অভিযানে মোট ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানায় আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন