রবিবার, ১১ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ক্রীড়ামন্ত্রী আমিনুল ইসলামের সাথে সদর উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব রিয়াদ চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কলাগাছিয়া ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ২২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪, ওসমানের বিরুদ্ধে ১৭ মামলা নারায়ণগঞ্জে জামায়াতের সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা কর্মসূচির উদ্বোধন হক্কানি আলেমদের বিরোধিতা করলে জামায়াতের অস্তিত্ব থাকবে না: নারায়ণগঞ্জে জমিয়ত নেতা ফেরদাউসুর রহমান শিশু অধিকার নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি কালাম সোনারগাঁয়ে বাসে 'হাফ ভাড়া'র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, রোববারের আলটিমেটাম কিশোরীদের স্বাস্থ্যসচেতনতায় সদরে সেমিনার ও স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনে ওয়ালটনের সঙ্গে সদর উপজেলা প্রশাসনের চুক্তি অসদাচরণ, দলীয় কর্মসূচিতে অনুপস্থিতি ও শৃঙ্খলা ভঙ্গ: নারায়ণগঞ্জ বিএনপির দুই নেতা শোকজ
মহানগর

নারায়ণগঞ্জে জামায়াতের সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা কর্মসূচির উদ্বোধন

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ১১:৩৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে জামায়াতের সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা কর্মসূচির উদ্বোধন
📷 নারায়ণগঞ্জে জামায়াতের সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা কর্মসূচির উদ্বোধন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

ডেঙ্গুর প্রকোপ নিধনের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে সপ্তাহব্যাপী গণসচেতনতামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) বাদ মাগরিব তল্লা রেললাইন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার।

​প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, "ডেঙ্গু বর্তমানে নগরবাসীর স্বাস্থ্যের জন্য এক মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। কেবল সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের জনগণকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বসতবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন স্বচ্ছ পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে।"

​তিনি আরও যুক্ত করেন, জনকল্যাণ ও সামাজিক সেবামূলক কাজে জামায়াতে ইসলামী সর্বদা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। এই কর্মসূচির মাধ্যমে ঘরে ঘরে ডেঙ্গু প্রতিরোধের বার্তা পৌঁছে দেওয়া হবে।

​১১ নম্বর ওয়ার্ড জামায়াত নেতাদের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন এবং নারায়ণগঞ্জ উত্তর সাংগঠনিক থানা আমীর আবুল কালাম আজাদ।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খোরশেদ আলমসহ স্থানীয় জামায়াত নেতা-কর্মী ও সাধারণ জনগণ অংশ নেন। উদ্যোক্তারা জানান, সপ্তাহব্যাপী এই কর্মসূচির আওতায় তল্লা রেললাইন ও তৎসংলগ্ন এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান এবং মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন