রবিবার, ১১ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ক্রীড়ামন্ত্রী আমিনুল ইসলামের সাথে সদর উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব রিয়াদ চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কলাগাছিয়া ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ২২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪, ওসমানের বিরুদ্ধে ১৭ মামলা নারায়ণগঞ্জে জামায়াতের সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা কর্মসূচির উদ্বোধন হক্কানি আলেমদের বিরোধিতা করলে জামায়াতের অস্তিত্ব থাকবে না: নারায়ণগঞ্জে জমিয়ত নেতা ফেরদাউসুর রহমান শিশু অধিকার নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি কালাম সোনারগাঁয়ে বাসে 'হাফ ভাড়া'র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, রোববারের আলটিমেটাম কিশোরীদের স্বাস্থ্যসচেতনতায় সদরে সেমিনার ও স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনে ওয়ালটনের সঙ্গে সদর উপজেলা প্রশাসনের চুক্তি অসদাচরণ, দলীয় কর্মসূচিতে অনুপস্থিতি ও শৃঙ্খলা ভঙ্গ: নারায়ণগঞ্জ বিএনপির দুই নেতা শোকজ
মহানগর

হক্কানি আলেমদের বিরোধিতা করলে জামায়াতের অস্তিত্ব থাকবে না: নারায়ণগঞ্জে জমিয়ত নেতা ফেরদাউসুর রহমান

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ১১:৩৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
হক্কানি আলেমদের বিরোধিতা করলে জামায়াতের অস্তিত্ব থাকবে না: নারায়ণগঞ্জে জমিয়ত নেতা ফেরদাউসুর রহমান
📷 হক্কানি আলেমদের বিরোধিতা করলে জামায়াতের অস্তিত্ব থাকবে না: নারায়ণগঞ্জে জমিয়ত নেতা ফেরদাউসুর রহমান। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

ফ্যাসিবাদের বিচার কার্যকর, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ এবং গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির মূল্য সহনীয় মাত্রায় রাখার দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এতে জামায়াতে ইসলামীর কড়া সমালোচনা করে নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমান বলেছেন, "তোমরা যদি হক্কানি আলেমদের বিরোধিতা করো, তাহলে আলেম-ওলামারা মাঠে নামলে জামায়াতে ইসলামীর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।"

​শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাদ আসর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাঢ়া বাগে জান্নাত মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, "আজ গোটা বাংলাদেশের মানুষ স্বস্তি চায়, শান্তিতে থাকতে চায়। আমাদের বক্তব্য স্পষ্ট—যে দলই করুক না কেন, চাঁদাবাজ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। যারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নেবে, তাদের বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ থাকবে।"

​সম্প্রতি বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেকের বিরুদ্ধে পরিচালিত প্রচারণার নিন্দা জানিয়ে তিনি বলেন, "একটি কুচক্রী মহল, যাদের 'গুপ্ত' বলা হয়, তারা বাইতুল মোকাররমের খতিব, জননন্দিত আলেম মাওলানা আবদুল মালেকের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এই প্রবীণ আলেমের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। তোমরা মনে করেছ আবদুল মালেক সাহেব একজন নীরব মানুষ, ধাক্কা দিলে পড়ে যাবেন—তাহলে বোকার স্বর্গে বাস করছ। আবদুল মালেক সাহেবের অবস্থান এ দেশের জনগণের হৃদয়ে।"

​তিনি আরও অভিযোগ করে বলেন, একটি বিশেষ গোষ্ঠীর ইসলামি ভাবধারার নামে ভণ্ডামি শুরু হয়েছে। "সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। এগুলো যদি তাদের ইসলাম হয়, তবে এটি ভণ্ড ইসলাম, যাকে আমরা কখনোই সমর্থন করি না।"

​মাওলানা কামাল উদ্দিন দায়েমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মুনির হোসাইন কাসেমী। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাওলানা মাসরুল আহমাদ ভূঁইয়া, মাওলানা তাজুল ইসলাম আব্বাস, মাওলানা আবদুর রশিদ, মাওলানা তৈয়বুর হোসাইন ও মাওলানা সালাউদ্দিন আজাদীসহ সংগঠনের জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন