বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান নাসিক সাবেক মেয়র আইভীর নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট: ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ চলমান বিদেশি অস্ত্র, গুলি ও হেরোইনসহ ফতুল্লার আলোচিত সোহেল গ্রেপ্তার ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ তারিখ ১০ নভেম্বর ।
entertainment

ঢাকায় গাইবেন কৈলাস খের, অদিতি সিং

Reporter
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ঢাকায় গাইবেন কৈলাস খের, অদিতি সিং
📷 ঢাকায় গাইবেন কৈলাস খের, অদিতি সিং। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

বিশ্ব শান্তি দিবস উপলক্ষে বিশেষ কনসার্টের আয়োজন করেছে গানবাংলা টেলিভিশন। ২১ সেপ্টেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিউজিক ফর পিস’ শীর্ষক এ কনসার্ট।

এ আয়োজনে গান গাইবেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী কৈলাস খের, কৌশিক হোসেন তাপস ও অদিতি সিং শর্মা। এ ছাড়া এ আয়োজনে বাদ্যযন্ত্র হাতে পারফর্ম করবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাজিয়ে অ্যামাডিয়াস, শিভামনি, সঞ্জয় দাস, আরশাদ খান প্রমুখ। গানবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তি এসব তথ্য নিশ্চিত করেছে। এতে আয়োজনটি সম্পর্কে কৌশিক হোসেন তাপস বলেন, ‘মিউজিক ফর পিস’ অর্থাৎ ‘শান্তির জন্য সংগীত’ স্লোগান নিয়ে বিশ্বময় গানে গানে শান্তির বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গানবাংলা টিভির আন্তর্জাতিক সংগীত আয়োজন ‘উইন্ড অব চেঞ্জ’ ইতিমধ্যেই বিশ্বময় সমাদৃত হয়েছে। তারই ধারাবাহিকতায় সুরে সুরে শান্তির বার্তা পৌঁছে দিতে বিশ্ব শান্তি দিবসে এ বিশেষ কনসার্টের আয়োজন করা হচ্ছে।

গানবাংলা টেলিভিশনের চেয়ারম্যান ফারজানা মুন্নি জানান, আসনসংখ্যা সীমিত হওয়ায় কনসার্টটি সবার জন্য উন্মুক্ত নয়। শুধু আমন্ত্রিত বিশেষ অতিথিরাই এটি উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ভারতীয় উপস্থাপিকা শিনা চৌহান।

দেশি-বিদেশি মিউজিশিয়ানদের সমন্বিত অংশগ্রহণে ‘উইন্ড অব চেঞ্জ’-এর মাধ্যমে দেশীয় সংগীতকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নি। এ আয়োজনের ‘মিউজিক ফর পিস’ বা ‘শান্তির জন্য সংগীত’-স্লোগানটির সঙ্গে একাত্ম পোষণ করে মতামত দিয়েছেন দেশি-বিদেশি নানা মিউজিশিয়ান। তাঁদের মতে, যুদ্ধ-বিগ্রহ ও অশান্তির এই পৃথিবীতে কেবল গানই পারে শান্তির খোঁজ দিতে। গানের মাধ্যমে শান্তি অন্বেষণের জন্যই ‘মিউজিক ফর পিস’ স্লোগানের সপক্ষে দাঁড়িয়েছেন তাঁরা। 
গানবাংলা টিভির এমন উদ্যোগের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটির দুই অধিকর্তা তাপস-মুন্নি সম্প্রতি অর্জন করেছেন ‘মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার-২০১৮’ ও ভারতের মর্যাদাপূর্ণ সম্মাননা ‘দাদা সাহেব ফালকে এক্সলেন্সি অ্যাওয়ার্ড ২০১৮।

Author

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন