বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান নাসিক সাবেক মেয়র আইভীর নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট: ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ চলমান বিদেশি অস্ত্র, গুলি ও হেরোইনসহ ফতুল্লার আলোচিত সোহেল গ্রেপ্তার ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ তারিখ ১০ নভেম্বর ।
মতামত

মিডিয়াকে অন্ধকারে রাখার সুযোগ নেই: বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহিন

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ২৭রেরাই ডিসেম্বর ২০২৫ ২:৪১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
মিডিয়াকে অন্ধকারে রাখার সুযোগ নেই: বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহিন
📷 মিডিয়াকে অন্ধকারে রাখার সুযোগ নেই: বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহিন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি ওবায়দুর রহমান শাহিন বলেছেন, "মিডিয়াকে আটকে রাখা বা অন্ধকারে রাখার কোনো সুযোগ নেই। সাংবাদিকদের বিরুদ্ধে আর একটি মামলা হলে কিংবা কোনো ধরনের হুমকি প্রদান করা হলে বিএফইউজে কেন্দ্রীয়ভাবে নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের পাশে দাঁড়াবে। প্রয়োজনে স্থানীয় প্রশাসনের ভূমিকাও খতিয়ে দেখা হবে।"

শনিবার (২৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জ শহরের সিনেমুন রেস্টুরেন্টে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (এনজেইউ) দ্বিবার্ষিক সাধারণ সভা-২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংবাদিকদের ভূমিকা
ওবায়দুর রহমান শাহিন বলেন, জুলাই আন্দোলনের সময় ফ্যাসিস্ট শক্তি জনগণের কণ্ঠরোধ করতে চাইলেও সাংবাদিকদের দমিয়ে রাখা যায়নি। ৫ আগস্টের পর একটি মুক্ত বাংলাদেশের প্রত্যাশা থাকলেও বর্তমান বাস্তবতায় সাংবাদিকদের এখনো অধিকার রক্ষায় রাজপথে থাকতে হচ্ছে। তিনি সদ্য পদত্যাগকারী তথ্য উপদেষ্টার সমালোচনা করে বলেন, "তার পেছনের চরিত্র আরও ভয়াবহ। ফ্যাসিস্টদের মদদপুষ্ট পত্রিকায় সাপ্লিমেন্ট দেওয়ার ঘটনা গভীর উদ্বেগের।"

রাজনৈতিক দলগুলোর প্রতি হুঁশিয়ারি
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, ২০২৪-এর আন্দোলনের চেতনার সঙ্গে আপস করে যদি আধিপত্যবাদকে সুযোগ দেওয়া হয়, তবে তা হবে দেশবাসীর সঙ্গে চরম প্রতারণা। তিনি বিএনপি, জামায়াত ও এনসিপিসহ সকল দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং তারেক রহমানের 'সবাইকে নিয়ে দেশ গড়ার' দর্শনকে সমর্থন করেন।

সাংগঠনিক ও আর্থিক প্রতিবেদন পেশ
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম মাহফুজুর রহমান সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন। তিনি জানান, বিগত সরকারের সময় সংগঠনের সভাপতির কণ্ঠ রোধ করতে তার বিরুদ্ধে ১৪টি মামলা করা হয়েছিল। প্রতিকূলতা সত্ত্বেও সংগঠন ঐক্যবদ্ধ রয়েছে। এরপর অর্থ সম্পাদক মুস্তাক আহমেদ শাওন আর্থিক প্রতিবেদন পেশ করেন। উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে দুটি প্রতিবেদনই সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

বিশেষ অতিথিদের বক্তব্য
গোলাম সারোয়ার সাঈদ (পরিচালক, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি): তিনি নতুন বাংলাদেশ যেন নতুন ফ্যাসিবাদের হাতে না পড়ে, সে বিষয়ে সাংবাদিকদের সজাগ থাকার আহ্বান জানান। পাশাপাশি নারায়ণগঞ্জে ব্যবসা-বাণিজ্যে বাধার চিত্র তুলে ধরেন।

খন্দকার আলমগীর হোসেন (কোষাধ্যক্ষ, ডিইউজে): তিনি বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো জেলা শাখা অনুমোদন দেওয়া হচ্ছে না। নারায়ণগঞ্জের সাংবাদিকরা লড়াইয়ের মধ্য দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন।

আবু বক্কর (দপ্তর সম্পাদক, বিএফইউজে): তিনি বিগত দিনে দিগন্ত টেলিভিশন, আমার দেশ ও নয়া দিগন্তের ওপর হামলার ঘটনায় বড় গণমাধ্যমগুলোর নীরবতার সমালোচনা করেন।

ইয়াসমিন আক্তার (উপ-পরিচালক, শ্রম অধিদপ্তর): তিনি অপসাংবাদিকতা পরিহার করে সঠিক নিয়মে ইউনিয়ন পরিচালনার পরামর্শ দেন।

সভাপতির সমাপনী বক্তব্য
সভাপতির বক্তব্যে আবু সাউদ মাসুদ প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর সাম্প্রতিক হামলার নিন্দা জানালেও অতীতে মাহমুদুর রহমানের ওপর হামলার সময় তাদের নীরব ভূমিকার সমালোচনা করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "সাংবাদিকদের ওপর হাত তুললে ২৪ ঘণ্টার মধ্যে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মনির হোসেন এবং জুলাই বিপ্লব ও সাংবাদিকতায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক বিল্লাল হোসেন রবিন।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন