বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ। ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক হারুন অর রশীদ স্বপন ইন্তেকাল সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে শারদীয় দুর্গোৎসবে বিভিন্ন পূজামণ্ডপে মহিলা পরিষদের শুভেচ্ছা বিনিময় লিংক রোডে সিএনজিকে ধাক্কা দিয়ে ডিভাইডারে উঠল প্রাইভেটকার, আহত -৩ মাদক, কিশোর গ্যাং, ছিনতাই দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি হবে: আইজিপি লোকশিল্প ফাউন্ডেশন ও পানাম নগরী ঘুরে দেখলেন আমেরিকান রাষ্ট্রদূত জ্ঞান অর্জনের জন্য বই পড়ার বিকল্প নেই- আবদুল জব্বার আমলাপড়ায় ছিনতাইয়ের শিকার প্রেসক্লাবের সাবেক সভাপতি দিপু নারায়ণগঞ্জের চাষাড়ায় দিনের বেলায় গ্যারেজ থেকে গ্যাস সিলিন্ডার চুরি, CCTV ফুটেজে দেখা যায় এক ব্যক্তিকে
politics

নারায়ণগঞ্জ-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন কবি নিরব রায়হান

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ৯:৩৭রেরাই পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জ-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন কবি নিরব রায়হান
📷 নারায়ণগঞ্জ-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন কবি নিরব রায়হান। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
নারায়ণগঞ্জ-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন কবি নিরব রায়হাননারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সাবেক আহ্বায়ক এবং জাতীয় যুবশক্তি–এনসিপির কেন্দ্রীয় সংগঠক কবি নিরব রায়হান।

সোমবার (১৭ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় তার হাতে মনোনয়নপত্র তুলে দেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

কার্যালয়ে উপস্থিত ছিলেন—
এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন,
জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম,
সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম,
মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল,
সিনিয়র সংগঠক ইয়াছিন আরাফাতসহ নারায়ণগঞ্জের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহের পর কেন্দ্রীয় কার্যালয়ে থাকা নারায়ণগঞ্জের এনসিপি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা স্লোগান দিয়ে নিরব রায়হানকে শুভেচ্ছা জানান।

“রূপগঞ্জের বৈষম্য দূর করার অঙ্গীকার”

মনোনয়ন সংগ্রহের পর নিরব রায়হান বলেন,
“বৈষম্যবিরোধী আন্দোলনের পর দেশের মানুষ নতুন প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছে। দীর্ঘ ৫৪ বছরের রাজনৈতিক কাঠামো এবং গত ১৬ বছরের যে অভিজ্ঞতা জনগণ পেয়েছে, তা থেকে তারা মুক্তি চায়।”

তিনি বক্তব্যে অভিযোগ করেন,
“রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজী অবৈধভাবে মানুষের ভোটাধিকার হরণ করে দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন। এখানে মানুষের বসতভিটা, ব্যবসা–বাণিজ্য সবকিছুই নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও লুটপাটের কারণে শিক্ষা ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও রূপগঞ্জবাসী বারবার বৈষম্যের শিকার হয়েছে। এই অবস্থার পরিবর্তনে আমি কাজ করতে চাই।”

তিনি আরও বলেন,
“হাসিনার ফ্যাসিবাদী আমল এ দেশের মানুষ আর দেখতে চায় না। আজকের রায়কে কেন্দ্র করে শহীদ পরিবার ও আহতদের মুখে যে আনন্দ দেখছি, সেটি এই দীর্ঘ আন্দোলনের ফল। এই দিনেই আমি রূপগঞ্জের মনোনয়নপত্র সংগ্রহ করেছি। এই আনন্দ ও পরিবর্তনের ধারা রূপগঞ্জের মানুষের জন্য ধরে রাখতে চাই। সবার দোয়া ও সহযোগিতা চাই।”

অন্য প্রার্থীদের অবস্থান

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-১ আসনে ইতোমধ্যে বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা মাঠে সক্রিয় রয়েছেন।
এনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু,
জামায়াতে ইসলামের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা,
গণঅধিকার পরিষদের প্রার্থী কাওছার আলী—
নিজ নিজ পক্ষ থেকে এলাকায় প্রচারণা চালাচ্ছেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন