সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
এআইকে জাতীয় নিরাপত্তার বড় হুমকি মনে করছে অস্ট্রেলিয়া, কেন? ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়েই ভর্তি পরীক্ষা ৫০তম বিসিএসের ফল কবে? গেজেট জটিলতায় বাড়ছে অপেক্ষা পালংশাকে ক্যালসিয়াম আছে, তবু শরীর পায় কতটা? এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল যাবে মোবাইলে, জানাল শিক্ষা বোর্ড ভারতীয় কোম্পানির বোতলজাত পানিতে ক্যানসারের উপাদান হাওর-চর-পাহাড়েও মিলবে দ্রুতগতির ইন্টারনেট, যেসব প্রকল্প হাতে নিয়েছে সরকার কল ড্রপ ও ইন্টারনেট সমস্যা নিয়ে ঘরে বসেই BTRC-তে অভিযোগ জানান গাজীপুরে আজও পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মহাসড়কে শ্রমিক-পুলিশ সংঘর্ষ দেশের গ্রিডে দ্বিতীয়বারের মতো যুক্ত হচ্ছে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ
রাজনীতি

বিএনপিতে ফেরা নিয়ে যা জানালেন রুমিন ফারহানা

Reporter
Narayanganj Voice ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৪:৫৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
বিএনপিতে ফেরা নিয়ে যা জানালেন রুমিন ফারহানা
📷 বিএনপিতে ফেরা নিয়ে যা জানালেন রুমিন ফারহানা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানা জানিয়েছেন, তিনি বিএনপিতে ফেরার জন্য কোনো আবেদন করেননি। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিজে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানা জানিয়েছেন, তিনি বিএনপিতে ফেরার জন্য কোনো আবেদন করেননি। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

রুমিন ফারহানা বলেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন, আমি দলে ফিরব কিনা? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করিনি।’

তিনি আরও বলেন, ‘আমার কোনো কথা বা আচরণে আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নেই।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন রুমিন ফারহানা। নির্বাচনের পর বিএনপি থেকে বহিষ্কৃত বিজয়ী নেতাদের দলে ফিরিয়ে নেওয়া নিয়ে আলোচনা শুরু হলে তাঁর নামও আলোচনায় আসে। এ পরিস্থিতিতে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি।

Author

Narayanganj Voice ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন