রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
এনসিপির বন্দর থানা কমিটির আহ্বায়ক শুভ ও সদস্য সচিব মিনহাজ নারায়ণগঞ্জের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খানের সর্বত্র আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠাই মানব সৃষ্টির মূল উদ্দেশ্য: মিয়া গোলাম পরওয়ার একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা জরুরি- মুহাম্মদ জামাল হোসাইন আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তিজীবন পরিশুদ্ধ করতে হবে: সাইফুল আলম খান মিলন এমপি বন্দরে নবীনবাংলা সমাজ কল্যাণ সংসদের ফুটবল একাডেমির ভর্তি ফর্মের শুভ উদ্বোধন নেত্রকোনায় সাংবাদিক হত্যা; ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ২০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। পূজা মন্ডপ পরিদর্শনে শনিবার নারায়ণগঞ্জ আসছেন এলজিআরডি মন্ত্রী বিবি মরিয়ম স্কুল অ্যান্ড কলেজকে জাতীয় পর্যায়ে রোল মডেল করতে চাই: মনিরুল ইসলাম সজল
মহানগর

নারায়ণগঞ্জের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খানের

Reporter
মাহমুদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ১৭রেরাই অক্টোবর ২০২৬ ৯:৩০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খানের
📷 নারায়ণগঞ্জের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খানের। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

শনিবার (১৭ অক্টোবর) নগরীর ঐতিহ্যবাহী আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ আহ্বান জানান।

ড. আবদুল মঈন খান বলেন, নারায়ণগঞ্জ একটি প্রাচীন বন্দরনগরী। এক সময় পাটশিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই শহর। পাটশিল্পকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে নারায়ণগঞ্জের পরিচিতি ছড়িয়ে পড়ে। এই ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের যে সংস্কৃতি নারায়ণগঞ্জে রয়েছে, তা বজায় রাখতে হবে।

তিনি বলেন, “নারায়ণগঞ্জের সেই ঐতিহ্য নারায়ণগঞ্জবাসী বজায় রাখবে। নারায়ণগঞ্জে সব ধর্মের মানুষ শান্তি-শৃঙ্খলার সঙ্গে বসবাস করার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য আমরা বজায় রাখব। আসুন, আজকের এই আনন্দের দিনে আমরা সেই শপথ গ্রহণ করি।”

মন্ত্রী বলেন, “আমরা এখানে এসেছি বক্তৃতা দেওয়ার জন্য নয়, আনন্দ-উৎসব করার জন্য। তবে বিজয়া ও শারদীয় উৎসব কেন পালন করি, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই পৃথিবীতে চিরন্তন একটি দ্বন্দ্ব চলছে, সেটি হলো সুর ও অসুরের দ্বন্দ্ব, সত্য ও মিথ্যার দ্বন্দ্ব। প্রাচীনকাল থেকেই সম্ভবত এই দ্বন্দ্ব ছিল। যে কারণেই আমরা বিজয়া ও শারদীয় পূজার জন্য উপস্থিত হই।”

দুর্গাপূজা শুধু আনন্দ-উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে তিনি বলেন, এই পূজা থেকে মিথ্যাকে অতিক্রম করে সত্য প্রতিষ্ঠা, অন্যায়কে পরাজিত করে ন্যায় প্রতিষ্ঠা এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা নিতে হবে। এসব বিষয়ে গুরুত্ব দিলে পূজার আয়োজন সার্থক হবে বলে তিনি মন্তব্য করেন।

দুর্গাদেবীর বিভিন্ন নাম ও প্রতীকের তাৎপর্য তুলে ধরে মঈন খান বলেন, দেবীর অপর নাম মহিষাসুরমর্দিনী। এই নামের মধ্য দিয়ে অন্যায় ও অসুরকে দমন করে শুভশক্তি প্রতিষ্ঠার বার্তা দেওয়া হয়। দেবীর আরেক নাম দশভুজা। তাঁর প্রতিটি অস্ত্রের প্রতীকী তাৎপর্য হলো অন্যায় দূর করে ন্যায় প্রতিষ্ঠা করা। দুর্গাপূজা থেকে এই শিক্ষা নিতে না পারলে আনন্দ-উৎসবের উদ্দেশ্য সফল হবে না।

মন্ত্রী আরও বলেন, গত বছরও তিনি পূজার শুরুর দিনে আমলাপাড়া পূজামণ্ডপে এসেছিলেন। এবারও এসেছেন। চাঁদের অবস্থান ও গণনার ওপর নির্ভর করে এবার পূজার আনন্দ-উৎসবের জন্য এক দিন বেশি পাওয়া যাবে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা এবং সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত প্রমুখ।
Author

মাহমুদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন