শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তিজীবন পরিশুদ্ধ করতে হবে: সাইফুল আলম খান মিলন এমপি বন্দরে নবীনবাংলা সমাজ কল্যাণ সংসদের ফুটবল একাডেমির ভর্তি ফর্মের শুভ উদ্বোধন নেত্রকোনায় সাংবাদিক হত্যা; ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ২০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। পূজা মন্ডপ পরিদর্শনে শনিবার নারায়ণগঞ্জ আসছেন এলজিআরডি মন্ত্রী বিবি মরিয়ম স্কুল অ্যান্ড কলেজকে জাতীয় পর্যায়ে রোল মডেল করতে চাই: মনিরুল ইসলাম সজল নাসিকের ১ ও ২ নম্বর ওয়ার্ডে দুটি আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নারায়ণগঞ্জে মিশনপাড়ায় ‘আধুনিক পাঠাগার’ উদ্বোধন, জ্ঞানচর্চার ওপর জোর শারদীয় দুর্গাপূজা: নারায়ণগঞ্জের ২৪০টি মণ্ডপে চার স্তরের কঠোর নিরাপত্তা নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও হেরোইনসহ গ্রেপ্তার ২, মোটরসাইকেল জব্দ
রাজনীতি

আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তিজীবন পরিশুদ্ধ করতে হবে: সাইফুল আলম খান মিলন এমপি

Reporter
মাহমুদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১০:১২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তিজীবন পরিশুদ্ধ করতে হবে: সাইফুল আলম খান মিলন এমপি
📷 আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তিজীবন পরিশুদ্ধ করতে হবে: সাইফুল আলম খান মিলন এমপি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


 বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নগরীর এক স্থানীয় মিলনায়তনে এ সম্মেলন আয়োজিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণ পরিচালক সাইফুল আলম খান মিলন এমপি বলেন, "আমরা আমাদের সেই জাতীয় নেতাদের হারিয়েছি, যাঁরা সবসময় অভিভাবকের মতো আমাদের দিকনির্দেশনা দিতেন এবং সুন্দর জীবন গঠনে উপদেশ দিতেন। শত জুলুম-নির্যাতন ও ত্যাগের পর আজ দেশবাসী আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বের জন্য জামায়াতে ইসলামীকে নিয়ে প্রত্যাশা করছে। সেই প্রত্যাশা পূরণে আমাদের প্রধান কাজ হলো আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তিজীবন পরিশুদ্ধ করা।"

তিনি আরও যোগ করেন, "দৈনন্দিন ব্যবহার, আর্থিক লেনদেন, ব্যবসা-বাণিজ্যসহ জীবনের সর্বক্ষেত্রে আমাদের ইসলামের অনুশাসন ও আদর্শ মেনে চলতে হবে।"

মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বার-এর সভাপতিত্বে সম্মেলনটি সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগরীর প্রায় ১১৫০ জন রুকন অংশগ্রহণ করেন। সম্মেলনের শেষ পর্বে উপস্থিত রুকনগণ আগামী সেশনের আমীর নির্বাচনের লক্ষ্যে গোপনীয় ব্যালটের মাধ্যমে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন।
Author

মাহমুদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন