শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
Ad
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
নারায়ণগঞ্জ সর্বোচ্চ ট্যাক্স দিলেও শিশুদের শিক্ষায় দৈন্যদশা নির্মম রসিকতা: পন্টি
মহানগর

নারায়ণগঞ্জ সর্বোচ্চ ট্যাক্স দিলেও শিশুদের শিক্ষায় দৈন্যদশা নির্মম রসিকতা: পন্টি

আপডেট: শনিবার, ০৪ জুলাই ২০২৬ ১২:১৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সর্বোচ্চ ট্যাক্স দেয় এবং দেশের সবচেয়ে ধনী জেলা— এমন বড় বড় কথা এই শহরের সুবিধাবঞ্চিত শিশুদের সামনে এসে নির্মম রসিকতায় পরিণত হয় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পন্টি (আফজাল হোসেন পন্টি)। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত ও শিক্ষার দুরবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

​শনিবার (৪ জুলাই) দেওয়া ওই ফেসবুক পোস্টে তিনি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাসহ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচিতে সাক্ষাতের একটি অভিজ্ঞতা তুলে ধরেন।

​ফেসবুক পোস্টে তিনি লেখেন, “ছবির শিশুটির নাম খাদিজা। শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণিতে পড়ে। ওর সাথেই ছিল জান্নাত, ফারিহাসহ আরও কয়েকজন শিশু। বসুন্ধরা শুভসংঘ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে গিয়ে ওদের সঙ্গে দেখা হলো। সবার চোখে-মুখে সপ্রতিভতার ছাপ স্পষ্ট।”

​সুবিধাবঞ্চিত শিশুদের মেধার মূল্যায়ন ও শহরের বিত্তশালীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আফজাল হোসেন পন্টি বলেন, “এই ছেলেমেয়েগুলো কেন পড়াশোনা শিখে একেকজন ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারবে না— এটা এখনও আমার মাথায় ঢোকে না। নারায়ণগঞ্জ সর্বোচ্চ ট্যাক্স দেয়, সবচেয়ে ধনী জেলা— এসব গলাবাজি এই শিশুদের সামনে এসে নির্মম রসিকতায় পরিণত হয়।”

​বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থার দিকে আঙুল তুলে তিনি আরও লেখেন, “শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি স্কুলের এমন দৈন্যদশা প্রমাণ করে আমাদের সবকিছুই বাগাড়ম্বর। আমরা শহরের জন্য অনেক কথা বলি, কিন্তু এমন প্রতিষ্ঠানের সামনে দাঁড়ালে শহরের বিত্তশালীদের হৃদয়হীনতা স্পষ্ট হয়ে ওঠে।”

​পোস্টে বসুন্ধরা শুভসংঘের এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বলেন, “বৃক্ষরোপণের সুন্দর আয়োজনে এসব হীরকখণ্ড শিশুদের সম্পৃক্ত করার জন্য বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ। তবে এই হীরাগুলোকে সত্যিকার অর্থে চকচকে ও মূল্যবান করে তুলতে আমাদের অনেক অনেক পরিশ্রম করতে হবে। কিন্তু সেটা করার সময় বা ইচ্ছা কারও আছে বলে আমার মনে হয় না।”

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে বিশেষ ‘মনিটরিং সেল’ গঠনের দাবি জামায়াত নেতার

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে বিশেষ ‘মনিটরিং সেল’ গঠনের দাবি জামায়াত নেতার

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১১:১৭রেরাই অপরাহ্ন
ওসমানরা সন্ত্রাসী, হাতেম তাদের ‘ক্যাশিয়ার’: এমপি আল আমিন

ওসমানরা সন্ত্রাসী, হাতেম তাদের ‘ক্যাশিয়ার’: এমপি আল আমিন

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৭রেরাই:৫৭রেরাই অপরাহ্ন
চাষাঢ়ার দেওভোগে ১২ বছরের ছেলেকে গলা টিপে হত্যার অভিযোগ: ঘাতক মা আটক

চাষাঢ়ার দেওভোগে ১২ বছরের ছেলেকে গলা টিপে হত্যার অভিযোগ: ঘাতক মা আটক

বুধবার, ১৫ জুলাই ২০২৬ ১১:২০ অপরাহ্ন
চাষাঢ়ার 'ব্লু পিয়ার' রেস্টুরেন্টে তেলাপোকার বিচরণ ও বাসি খাবার: ৪০ হাজার টাকা জরিমানা

চাষাঢ়ার 'ব্লু পিয়ার' রেস্টুরেন্টে তেলাপোকার বিচরণ ও বাসি খাবার: ৪০ হাজার টাকা জরিমানা

বুধবার, ১৫ জুলাই ২০২৬ ১১:১৭রেরাই অপরাহ্ন
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বুধবার, ১৫ জুলাই ২০২৬ ১১:১৫ অপরাহ্ন
আড়াইহাজারে মাদক কারবারি ডালিম মোল্লার ১৮ মাসের কারাদণ্ড

আড়াইহাজারে মাদক কারবারি ডালিম মোল্লার ১৮ মাসের কারাদণ্ড

বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৯:০০ অপরাহ্ন