📅 বুধবার, ১৫ জুলাই ২০২৬ | Wednesday, 15 July 2026
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
📢 বিজ্ঞাপনের জন্য জায়গা (728px X 90px)
শিরোনাম
• বন্দরে গ্যারেজে ডাকাতি: সিদ্ধিরগঞ্জ থেকে ২০টি ব্যাটারি উদ্ধার, আরও ২ ডাকাত গ্রেপ্তার • রথযাত্রায় বিশৃঙ্খলা রোধে বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ মামুন মাহমুদের • সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও মাইক্রোবাসসহ ডাকাত দলের সদস্য গ্রেপ্তার • শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন এনডিএ চেয়ারম্যান রাজীব • শীতলক্ষ্যা পাড়ে চিত্রগ্রহণ: ‘মাস্তুল’ সিনেমার প্রিমিয়ার ১৪ জুলাই • বর্ষীয়ান কমিউনিস্ট নেতা কমরেড রবীন্দ্র দাসের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা • নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু • বন্দরে মাদ্রাসায় ও বসত বাড়ীতে চুরির মামলায় গ্রেপ্তার-২
সরুন ➔
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
সোনারগাঁয়ে অটোরিকশাচালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার
নগরের বাইরে

সোনারগাঁয়ে অটোরিকশাচালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঞ্চল্যকর অটোরিকশাচালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি মো. শাহিন মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লো এই হত্যা মামলার মূল হোতা।

​আজ শুক্রবার (৩ জুলাই) সোনারগাঁ থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​সোনারগাঁ থানা পুলিশ জানায়, অটোরিকশাচালক মোমিন হত্যাকাণ্ডের পর থেকেই আসামি শাহিন মিয়াকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম কাজ করছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ারের নির্দেশনায় এবং থানা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শিকদার হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

​এদিকে, মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় সাধারণ মানুষ ও চালকদের মাঝে স্বস্তি ফিরে আসে। স্থানীয় বাসিন্দারা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শাহিনসহ অন্যান্য আসামিদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, "মোমিন হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

বন্দরে গ্যারেজে ডাকাতি: সিদ্ধিরগঞ্জ থেকে ২০টি ব্যাটারি উদ্ধার, আরও ২ ডাকাত গ্রেপ্তার

বন্দরে গ্যারেজে ডাকাতি: সিদ্ধিরগঞ্জ থেকে ২০টি ব্যাটারি উদ্ধার, আরও ২ ডাকাত গ্রেপ্তার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন
সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও মাইক্রোবাসসহ ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও মাইক্রোবাসসহ ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৫:৪৮ অপরাহ্ন

নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৫:৪২ অপরাহ্ন
বন্দরে মাদ্রাসায় ও বসত বাড়ীতে চুরির মামলায় গ্রেপ্তার-২

বন্দরে মাদ্রাসায় ও বসত বাড়ীতে চুরির মামলায় গ্রেপ্তার-২

সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৫:৪২ অপরাহ্ন
আড়াইহাজারে চিকিৎসককে মারধরের অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে, চিকিৎসকদের কর্মবিরতি

আড়াইহাজারে চিকিৎসককে মারধরের অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে, চিকিৎসকদের কর্মবিরতি

রবিবার, ০৫ জুলাই ২০২৬ ৩:৫০ অপরাহ্ন
ফতুল্লায় যুবককে পিটিয়ে হত্যা: ‘আমরা নির্দোষ, উদ্ধার করে মায়ের কাছে বুঝিয়ে দিয়েছি’ দাবি আল ফালাহ সংগঠনের

ফতুল্লায় যুবককে পিটিয়ে হত্যা: ‘আমরা নির্দোষ, উদ্ধার করে মায়ের কাছে বুঝিয়ে দিয়েছি’ দাবি আল ফালাহ সংগঠনের

রবিবার, ০৫ জুলাই ২০২৬ ৩:৪১ অপরাহ্ন